উদ্দীপকে সামাজিক স্তরবিন্যাসের কোন ধরনটি উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে সামাজিক স্তরবিন্যাসের অন্যতম ধরন সামাজিক শ্রেণি ও পদ মর্যাদাকে বোঝানো হয়েছে। সামাজিক শ্রেণি বলতে একই আয় ও সুযোগ-সুবিধা ভোগকারী গোষ্ঠীকে বোঝায়। শ্রেণির ভিত্তি অর্থনৈতিক হলেও এগুলো নিছক অর্থনৈতিক গোষ্ঠীর চেয়েও ব্যাপক প্রভাব বিস্তার করে। সমাজবিজ্ঞানী ড্রেসলার শ্রেণির সংজ্ঞা প্রদানে বলেন, "শ্রেণি হলো কিছু ব্যক্তির সমন্বয়ে গঠিত একটি দল যাদের মোটামুটিভাবে একই ধরনের সামাজিক অবস্থান এবং উঁচু-নিচু দিক থেকে গতিশীলতা রয়েছে।" অন্যদিকে কোনো সমাজের সদস্যের আয়, শিক্ষা, প্রতিপত্তি ও ক্ষমতার ভিত্তিতে যে সামাজিক অবস্থান তাকে পদ মর্যাদা বলে। উদ্দীপকের কারখানায়ও আমরা সামাজিক শ্রেণি ও পদ মর্যাদার বিভিন্ন স্তর লক্ষ করি। সেখানে যেমন বিপুল অর্থসম্পদের অধিকারী মালিক রয়েছে, তেমনি রয়েছে নিম্ন বেতন ও সম্পদের অধিকারী শ্রমিকরা। মাঝামাঝি রয়েছে ব্যবস্থাপক ও কর্মকর্তা শ্রেণি। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এদের প্রত্যেকেই আলাদা শ্রেণির অন্তর্ভুক্ত। আবার আয়, প্রতিপত্তি ও ক্ষমতার ভিত্তিতে প্রত্যেক শ্রেণিরই আলাদা পদ মর্যাদা রয়েছে। উপরের আলোচনায় সুস্পষ্ট যে, উদ্দীপকে সামাজিক স্তরবিন্যাসের শ্রেণি ও পদ মর্যাদাকে উল্লেখ করা হয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সামাজিক স্তরবিন্যাসের কোন ধরনটি উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর