উদ্দীপকের অবস্থায় সামাজিক নিরাপত্তার ভূমিকা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের শ্রমিকদের অবস্থার উন্নয়নে সামাজিক নিরাপত্তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বর্তমান বিশ্বের প্রায় সব রাষ্ট্রের সংবিধানেই সামাজিক নিরাপত্তার স্বীকৃতি দেওয়া হয়। বাংলাদেশের সংবিধানেও সামাজিক নিরাপত্তার বিভিন্ন কর্মসূচির সুস্পষ্ট উল্লেখ আছে। এসব কর্মসূচির আওতায় শ্রমিকদের কল্যাণে শ্রমিক ইউনিয়ন ও রাষ্ট্র বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে পারে। যেমন- কল্যাণ তহবিল গঠন। কোনো শিল্পপ্রতিষ্ঠানে কর্মরত কোনো ব্যক্তির চাকুরির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বেই তার মৃত্যু ঘটতে পারে। এক্ষেত্রে উক্ত ব্যক্তির পরিবার পরিজনের মানবিক ও আর্থিক সাহায্যের প্রয়োজন দেখা দেয়। এ অবস্থায় কল্যাণ তহবিলের সাহায্যে তার পরিবারের নিরাপত্তার উপায় হতে পারে। আবার পেনশনও একজন শ্রমিকের নিরাপত্তার উপায় হতে পারে। বৃদ্ধ বয়সে শ্রমিকের পক্ষে উপার্জন করা সম্ভব হয় না। সে কারণে এককালীন পেনশন ভাতা তার নিরাপত্তায় ভূমিকা রাখতে পারে। এছাড়াও শ্রমিক ইউনিয়ন ও রাষ্ট্রের উদ্যোগে প্রভিডেন্ট ফান্ড, শ্রমিক ক্ষতিপূরণ আইন, মাতৃত্ব কল্যাণ আইন প্রভৃতি প্রণয়নের মাধ্যমে সামাজিক নিরাপত্তা রক্ষিত হতে পারে। পরিশেষে বলা যায়, শ্রমিক ইউনিয়ন ও রাষ্ট্র যৌথ উদ্যোগে কাজ করলে শ্রমিকদের নিরাপত্তা অনেকাংশেই রক্ষা করা সম্ভব হবে। উদ্দীপকেও এ বিষয়টির প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের অবস্থায় সামাজিক নিরাপত্তার ভূমিকা মূল্যায়ন করো।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর