উদ্দীপকে কোন সমাজবিজ্ঞানীর কথা বলা হয়েছে? সমাজ পরিবর্তন সংক্রান্ত তার মতবাদটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রখ্যাত সমাজবিজ্ঞানী কার্ল মার্ক্স-এর কথা বলা হয়েছে। সমাজ পরিবর্তনে মার্ক্স রৈখিক মতবাদ প্রদান করেছেন। মার্ক্স-এর রৈখিক মতবাদ অনুযায়ী, সমাজের উৎপাদন ব্যবস্থা বা অর্থব্যবস্থার সাথে সমাজের অন্যান্য অংশের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অর্থব্যবস্থার পরিবর্তনের ফলে সমাজের অন্য সকল প্রতিষ্ঠান যেমন রাষ্ট্র, পরিবার, সমাজ, ধর্ম, আইন ইত্যাদির পরিবর্তন ঘটে। মার্ক জোর দিয়ে বলেন, অর্থনৈতিক শক্তি দ্বারাই সমাজ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হয় এবং অর্থনৈতিক কারণই সামাজিক পরিবর্তনের প্রধান কারণ। উদ্দীপকের রশ্মি চাকমা ক্লাসে সমাজ পরিবর্তন সম্পর্কে একজন সমাজবিজ্ঞানীর মতবাদ আলোচনা করে বলেন যে, অর্থনৈতিক শক্তি দ্বারা সমাজ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হয় এবং অর্থনীতিই সমাজ পরিবর্তনের মূল কারণ। যা কার্ল মার্ক্সের রৈখিক মতবাদকেই নির্দেশ করছে। তাই বলা যায়, উদ্দীপকে প্রখ্যাত সমাজবিজ্ঞানী কার্ল মার্ক্সের রৈখিক মতবাদের কথা বলা হয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন সমাজবিজ্ঞানীর কথা বলা হয়েছে? সমাজ পরিবর্তন সংক্রান্ত ত…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর