উদ্দীপকে বর্ণিত পরিবর্তনের জন্য সামাজিক পরিবর্তনের কোন উপাদান দায়ী বলে মনে কর? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত পরিবর্তনের জন্য সামাজিক পরিবর্তনের প্রযুক্তি উপাদানটি দায়ী বলে মনে করি। সামাজিক পরিবর্তনের অন্যতম উপাদান হলো প্রযুক্তি। শিল্পায়ন, নগরায়ণ, তথ্যের অবাধ প্রবাহ প্রভৃতি প্রযুক্তির অনন্য অবদান। প্রযুক্তি ব্যবহারের ফলে মানুষের জীবনপ্রণালিতে বিশ্বাস, মূল্যবোধ প্রভৃতিতে যুগান্তকারী পরিবর্তন এসেছে। এছাড়া কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যাপক প্রভাব লক্ষণীয়। কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তি, কীটনাশক প্রভৃতি ব্যবহারের ফলে উৎপাদন বৃদ্ধি পায়। যা দেশের অর্থনীতির জন্য খুবই ইতিবাচক ভূমিকা পালন করে। উদ্দীপকে দেখা যায়, কৃষিক্ষেত্রে যান্ত্রিক শক্তি ব্যবহারের পাশাপাশি কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারের কারণে ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। যা প্রযুক্তিগত পরিবর্তনের প্রত্যক্ষ ফল। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকে আলোচিত সামাজিক পরিবর্তনের জন্য প্রযুক্তি উপাদানটি দায়ী।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত পরিবর্তনের জন্য সামাজিক পরিবর্তনের কোন উপাদান দায়ী …
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর