'উদ্দীপকের উপাদান ছাড়াও সামাজিক পরিবর্তনের আরও অনেক কারণ আছে'- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রযুক্তিগত উপাদান ছাড়াও সামাজিক পরিবর্তনের আরও অনেক কারণ রয়েছে-প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। বিভিন্ন কারণে সামাজিক পরিবর্তন সংঘটিত হয়। এর মধ্যে সামাজিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ একটি উপাদান হলো জৈবিক উপাদান। জৈবিক উপাদান বলতে জন্ম-মৃত্যুহারের হ্রাস-বৃদ্ধি ও তার সামাজিক ফলাফল ইত্যাদিকে বোঝায়। পাশাপাশি এটি ব্যক্তির আকৃতি-প্রকৃতি এবং চারিত্রিক গুণাবলি প্রভৃতি পরিবর্তনে ভূমিকা রাখে। আবার সামাজিক পরিবর্তনের অন্তর্নিহিত বা পরোক্ষ উপাদান হিসেবে সংস্কৃতিকে বিবেচনা করা হয়। সাংস্কৃতিক পরিবর্তন সামাজিক পরিবর্তনকে 'অনিবার্য করে তোলে। কারণ সংস্কৃতি স্থিতিশীল নয়। সামাজিক পরিবর্তনের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মনস্তাত্ত্বিক উপাদান। মানুষের চিন্তা-চেতনা, আশা-আকাঙ্ক্ষা, আবেগ-অনুভূতি, দৃষ্টিভঙ্গি, ইচ্ছা-অনিচ্ছা ইত্যাদি মনস্তাত্ত্বিক উপাদানের মাধ্যমে পরিবর্তিত হয়। এছাড়া সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে অর্থনৈতিক উপাদানের গুরুত্ব ও তাৎপর্য অনস্বীকার্য। জীবনধারা ও মানসিকতার ওপর অর্থনীতির প্রভাব অস্বীকার করা যায় না। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকে আলোচিত সামাজিক পরিবর্তনের প্রযুক্তিগত উপাদানের কথা বলা হলেও সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে উপর্যুক্ত উপাদানগুলোর প্রভাব অনস্বীকার্য।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
'উদ্দীপকের উপাদান ছাড়াও সামাজিক পরিবর্তনের আরও অনেক কারণ আছে'- ব্যা…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর