উদ্দীপকের তত্ত্বটি কোন মৌল প্রত্যয়ের তত্ত্ব? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের তত্ত্বটি প্যারেটোর এলিট চক্রাকার মৌল প্রত্যয়ের তত্ত্ব নামে পরিচিত। প্যারেটোর এলিট চক্রাকার তত্ত্ব সমাাজিক পরিবর্তন সম্পর্কিত বিভিন্ন তত্ত্বের মধ্যে অন্যতম। তিনি এ তত্ত্বের একটি চক্রাকার ধারা অনুসরণ করে সামাজিক পরিবর্তনের কতকগুলো সামাজিক ও রাজনৈতিক প্রত্যয়ের মাধ্যমে বিশ্লেষণ করেছেন। তার মতে, সমাজের সদস্যরা শাসক এলিট ও অশাসক এলিট এই দুই ভাগে বিভক্ত। শাসক এলিট তারাই যারা সমাজের শাসনক্ষমতায় অধিষ্ঠিত থাকে। অন্যদিকে, অশাসক এলিটরা সমাজের শীর্ষ অবস্থানে থাকে কিন্তু তাদের হাতে শাসনক্ষমতা থাকে না। তারা সবসময় শাসক এলিটদের পরাস্ত করে ক্ষমতায় আসতে চায়। প্যারেটো দেখিয়েছেন, একসময় শাসক এলিটরা শাসনক্ষমতা হারিয়ে ফেলে এবং অশাসক এলিটরা তা গ্রহণ করে। এভাবে শাসক এলিট ও অশাসক এলিটের মধ্যে ক্ষমতার আবর্তন চলতেই থাকে। এরকম ক্ষমতা আবর্তনের ফলে সমাজকাঠামোর মধ্যেও পরিবর্তন সাধিত হয়। উদ্দীপকের চিত্রে শাসক এলিট ও অশাসক এলিটের মধ্যকার পারস্পরিক সম্পর্ক দেখানো হয়েছে। যা উপরে আলোচিত প্যারেটোর এলিট চক্রাকার তত্ত্বের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের চিত্রটি প্যারেটোর এলিট চক্রাকার তত্ত্বকে নির্দেশ করে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের তত্ত্বটি কোন মৌল প্রত্যয়ের তত্ত্ব? ব্যাখ্যা কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর