উদ্দীপকের তত্ত্বটি বাস্তবসম্মত-বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্যারেটোর এলিট চক্রাকার তত্ত্বটি বাস্তবসম্মত -প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। প্যারেটোর এলিট চক্রাকার তত্ত্বের মূল বিষয় হলো সমাজের শাসনকার্যে দুটি শ্রেণি থাকে। যথা- শাসক শ্রেণি ও অশাসক শ্রেণি। এ দুটি শ্রেণি মিলেই সমাজ পরিবর্তনের চাকা ঘুরাচ্ছে। কিন্তু ক্ষমতায় অধিষ্ঠিত কোনো শাসকই চিরকাল টিকে থাকতে পারে না। শাসক এলিটরা ক্রমান্বয়ে তাদের বৈশিষ্ট্য ও গুণাগুণগুলো হারিয়ে ফেলে। অন্যদিকে, অশাসক এলিট এ গুণগুলো অর্জন করে শাসক এলিটের স্থান দখল করে। ফলে ক্ষমতা চক্রাকারে পরিবর্তন হতে থাকে। প্যারোটোর এ তত্ত্বটি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটেও দেখা যায়। ক্ষমতার পালাবদলের কারণে বাংলাদেশের সমাজব্যবস্থায় বেশিরভাগ জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারে না। কেননা শাসনক্ষমতা টিকিয়ে রাখতে শাসকশ্রেণিকে কখনো কঠোর ও কখনো নীতিহীন পন্থা অবলম্বন করতে হয়। যার ফলে জনগণের চাহিদা প্রতিকূলে চলে যায়। যে কারণে শাসকশ্রেণি ক্ষমতাচ্যুত হয় এবং বিরোধী দল শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়। সুতরাং বলা যায়, বর্তমান সমাজের প্রেক্ষাপটে প্যারেটোর এলিট চক্রাকার তত্ত্বটি বাস্তবসম্মত এবং কার্যকর ভূমিকা পালন করে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের তত্ত্বটি বাস্তবসম্মত-বিশ্লেষণ কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর