উক্ত বিষয়টির মূল বৈশিষ্ট্যসমূহ বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত বিষয়টি তথা সামাজিক পরিবর্তনের কতকগুলো মূল বৈশিষ্ট্য রয়েছে। সামাজিক পরিবর্তনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এটি বৈচিত্র্যময়। এ পরিবর্তন কখনো স্থায়ী কখানো দীর্ঘস্থায়ী আবার কখনো ক্ষণস্থায়ী, কখনো একমুখী আবার কখনো বহুমুখী, কখনো পরিকল্পিত আবার কখনো অপরিকল্পিত, কখনো দ্রুত আবার কখনো মন্থর গতিসম্পন্ন, কখনো ইতিবাচক আবার কখনো নেতিবাচক হয়। কিছু কিছু সামাজিক পরিবর্তন খুব দ্রুতগতিতে সম্পন্ন হয়ে থাকে। যেমন- সামাজিক বিপ্লব, যুদ্ধ, প্রযুক্তিগত পরিবর্তন ইত্যাদি। আবার কিছু কিছু সামাজিক পরিবর্তন খুব মন্থরগতিতে সম্পন্ন হয়ে থাকে। সামাজিক পরিবর্তন অনেকটা অনিশ্চিত। এটি সম্পর্কে আগে থেকে ভবিষ্যদ্বাণী করা যায় না। কেননা সামাজিক পরিবর্তনের পিছনে অনেক প্রভাবক কাজ করে। সামাজিক পরিবর্তনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এর নিরবচ্ছিন্নতা। সামাজিক পরিবর্তন সত্ত্বেও সমাজের স্বাতন্ত্র্য ও স্বকীয়তা বজায় থাকে। এছাড়া সামাজিক পরিবর্তনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি সর্বজনীন বিষয়। কেননা সামাজিক পরিবর্তন সকল সমাজেই সংঘটিত হয়। এবং এ পরিবর্তন যেকোনো সময় ঘটতে পারে। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, সামাজিক পরিবর্তন প্রকৃতিগতভাবেই আমাদের প্রয়োজন অনুসারে ঘটে থাকে। আবার কখনো কখনো এ পরিবর্তনের পিছনে সমাজের মানুষের পূর্ব পরিকল্পনা ও উদ্যোগ কাজ করে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উক্ত বিষয়টির মূল বৈশিষ্ট্যসমূহ বিশ্লেষণ কর।
উদ্দীপক
সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর