'উৎপাদন প্রণালির পরিবর্তনই উদ্দীপকের সামাজিক পরিবর্তনের মুখ্য নিয়ামক'- উক্তিটি মূল্যায়ন কর।
উত্তর: উৎপাদন প্রণালির পরিবর্তনই উদ্দীপকের সামাজিক পরিবর্তনের মুখ্য নিয়ামক-প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ। সমাজে উৎপাদন ব্যবস্থার পরিবর্তন সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দাসনির্ভর উৎপাদন ব্যবস্থা সামন্তবাদী উৎপাদন ব্যবস্থায় রূপান্তরের মাধ্যমে যেমন সামাজিক পরিবর্তন সংঘটিত হয়েছিল তেমনি সামন্তবাদী উৎপাদন ব্যবস্থা পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থায় উত্তরণের মাধ্যমেও সমাজের আমূল পরিবর্তন হয়েছে। শিল্পের নতুন নতুন উদ্ভাবনের ফলে সমাজব্যবস্থার ব্যাপক পরিবর্তন হয়েছে। যেমন- কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে ফসল উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এছাড়া আর্করাইটের সুতাকাটার কল আবিষ্কার বৃহৎ শিল্পের উৎপাদন বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে। ফলে মানুষের সামাজিক অভ্যাস ও আচার-অনুষ্ঠান পরিবর্তিত হচ্ছে। এছাড়া শিল্পায়ন ও শিল্পের উৎপাদন বৃদ্ধির ফলে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। এজন্য মানুষ শহরমুখী হচ্ছে গ্রামীণ জীবনধারাও বদলে যাচ্ছে। মানুষের জীবনের মান উন্নত হচ্ছে। জীবনে এসেছে স্বাচ্ছন্দ্য, স্বস্তি ও গতি। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, উৎপাদন প্রণালির পরিবর্তনের ফলে মানুষের জীবন সহজ ও গতিশীল হয়েছে। যা সামাজিক পরিবর্তনে মুখ্য নিয়ামক হিসেবে ভূমিকা রাখে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
'উৎপাদন প্রণালির পরিবর্তনই উদ্দীপকের সামাজিক পরিবর্তনের মুখ্য নিয়াম…
উদ্দীপক
চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর