উদ্দীপকের 'খ' গ্রাফিতিতে সামাজিক পরিবর্তনের কোন কারণটিকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'খ' গ্রাফিতিতে সামাজিক পরিবর্তনের রাজনৈতিক কারণটিকে নির্দেশ করছে। সামাজিক পরিবর্তনের অন্যতম একটি কারণ হচ্ছে রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন। কোনো সমাজের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বা রাজনৈতিক ঘটনা সে সমাজের কাঠামোগত পরিবর্তন ঘটায়। যেমন-ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে সারাবিশ্বে ছড়িয়ে পড়ে সাম্য, মৈত্রী ও স্বাধীনতার বাণী। আবার বাজনৈতিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের মধ্য দিয়ে ইংল্যান্ডে রাজার ক্ষমতার স্থলে পার্লামেন্টের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। এছাড়া ছাত্র-জনতার রাজনৈতিক অভ্যুত্থানের কল্পিত ৩৬ জুলাই বা ৫ আগস্ট দীর্ঘদিনের শাসকের পতন ঘটে। রাজনৈতিক ব্যবস্থার এরূপ পরিবর্তনের কারণে সমাজ ব্যবস্থায় আমূল পরিবর্তন দেখা যায়। উদ্দীপকের চিত্রের 'খ' নং গ্রাফিতিতে গর্জে উঠলে ছাত্রসমাজ, বদলে যায় ইতিহাস শ্লোগানটি উল্লেখ রয়েছে। এছাড়া এখানে কল্পিত ৩৬ জুলাই-এর কথা বলা হয়েছে। যার মাধ্যম বাংলাদেশে দীর্ঘ দিনের সরকারব্যবস্থার পরিবর্তন ঘটে। গ্রাফিতিটির এসব বৈশিষ্ট্য স্পষ্টত সামাজিক পরিবর্তনের অন্যতম প্রভাবক রাজনৈতিক কারণকে চিহ্নিত করে। তাই বলা যায়, উদ্দীপকের 'খ' গ্রাফিতির দ্বারা সামাজিক পরিবর্তন সংক্রান্ত রাজনৈতিক কারণটি নির্দেশিত হয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের 'খ' গ্রাফিতিতে সামাজিক পরিবর্তনের কোন কারণটিকে নির্দেশ কর…
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর