উদ্দীপকের 'ক' ও 'খ' গ্রাফিতিগুলো সামাজিক পরিবর্তনের কী প্রভাব ফেলবে বলে তুমি মনে কর?
উত্তর: উদ্দীপকের চিত্রের 'ক' গ্রাফিতিটি দ্বারা সমাজিক পরিবর্তনের মহৎ ব্যক্তির ভূমিকা এবং 'খ' গ্রাফিতিটি রাজনৈতিক কারণকে বোঝানো হয়েছে। সামাজিক পরিবর্তনে উভয়ই ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমি মনে করি। আন্দোলন বা বিপ্লব সামাজিক পরিবর্তনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার। সতীদাহ প্রথা রোধ, বিধবা বিবাহের প্রচলন, চিরস্থায়ী বন্দোবস্ত, রুশ বিপ্লব ইত্যাদি সামাজিক আন্দোলনের মধ্য দিয়েই অর্জিত হয়েছে। সুশীল সামজের মহৎ ব্যক্তি এবং দেশপ্রেমিক ব্যক্তিরা এসব আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যুগে যুগে বিভিন্ন সমাজে এমন কিছু ব্যক্তি জন্ম নেন যারা যুগসন্ধিক্ষণে বা দেশের সংকটময় মুহূর্তে চিন্তাচেতনা, বিবেক, লেখনি এবং সরাসরি অংশগ্রহণের মাধ্যমে সমাজের উন্নয়নে ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখে। উদাহরণ হিসেবে বলা যায়, সাম্প্রতিক জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, শহীদ মীর মুগ্ধ প্রমুখ ব্যক্তিরা তাদের প্রাণ উৎসর্গ করেন সাম্যভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে। উদ্দীপকের চিত্র 'ক'-তে শহীদ মীর মুগ্ধের ছবি দেওয়া হয়েছে। যেখানে মুত্যুর সংকটময় মুহূর্তেও তিনি মানুষের কল্যাণের জন্য পানি সরবরাহ করেন। অর্থাৎ তিনি নিঃস্বার্থভাবে দেশের মানুষের কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করেছেন, যা. মহৎ ব্যক্তির ভূমিকাকে নির্দেশ করে। আর রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের মাধ্যমে শাসনব্যবস্থার পরিবর্তন ঘটে, যা মানুষের জন্য কল্যাণকর হিসেবে বিবেচিত হয়। সুতরাং উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, রাজনৈতিক কারণ এবং মহৎ ব্যক্তিদের বিভিন্ন অবদান যেকোনো দেশ বা সমাজের জনগণের কল্যাণের জন্য ইতিবাচক ভূমিকা রাখে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের 'ক' ও 'খ' গ্রাফিতিগুলো সামাজিক পরিবর্তনের কী প্রভাব ফেলবে…
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর