উদ্দীপকে তথ্য-১ কোন ধরনের সামাজিক পরিবর্তন নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে তথ্য-১ সামাজিক পরিবর্তনের অন্যতম ধরন পরিকল্পিত পরিবর্তনকে নির্দেশ করে। পরিকল্পিত পরিবর্তন হলো একটি নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য সমাজে ইচ্ছাকৃতভাবে আনা পরিবর্তন। এটি সাধারণত সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা কোনো সংগঠনের উদ্যোগে সংগঠিত হয় এবং পূর্ব-পরিকল্পিত কার্যক্রম, নীতি বা প্রকল্প করা হয়। যার মূল লক্ষ্য হলো সমাজের ইতিবাচক পরিবর্তন। উদাহরণ হিসেবে বলা যায়, মাথাপিছু আয় বৃদ্ধি, শিক্ষার হার বৃদ্ধি, মাতৃমৃত্যু হ্রাস, শিশুমৃত্যু হ্রাস ইত্যাদি। উদ্দীপকে তথ্য-১ এ দেখা যায়, বিগত বছরে মাথাপিছু আয়, শিক্ষার হার ও গড় আয়ুষ্কাল বৃদ্ধি পেয়েছে। এছাড়া মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার হ্রাস পেয়েছে। যা উপরে আলোচিত পরিকল্পিত পরিবর্তনকে নির্দেশ করে। পরিকল্পিত সমাজে ইতিবাচক পরিবর্তন আনে, যেখানে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে তথ্য-১ কোন ধরনের সামাজিক পরিবর্তন নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর