শেয়ারFacebookWhatsApp

তথ্য-২: এর উপাদানসমূহ সমাজ পরিবর্তনে কীভাবে ভূমিকা রাখে? তোমার সুচিন্তিত মতামত দাও।

উত্তর: তথ্য-২ এর প্রযুক্তিগত উপাদানসমূহ সমাজ পরিবর্তনে হাতবাচক ভূমিকা রখে বলে আমি মনে করি। সমাজ পরিবর্তনের ক্ষেত্রে প্রযুক্তিগত উপাদানের যথেষ্ট গুরুত্ব ও তাৎপর্য রয়েছে। সনাতন সমাজ থেকে আধুনিক সমাজে উত্তরণের ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির অবদান বিতর্কের ঊর্ধ্বে। প্রযুক্তির আধুনিক উপাদানসমূহ হচ্ছে কম্পিউটার, স্মার্টফোন, ইন্টারনেট ইত্যাদি। উদ্দীপকের তথ্য-২ এ উক্ত উপাদানসমূহই উল্লেখ করা হয়েছে। প্রতিটি উপাদান সমাজ পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখে। যেমন- স্মার্টফোন আধুনিক সমাজজীবনের অতি প্রয়োজনীয় একটি উপকরণ। স্মার্টফোনকে একটি বুদ্ধিমান মোবাইল ডিভাইস বলা হয়। এটির মাধ্যমে দেশ-বিদেশের যেকোনো প্রান্তে অডিও-ভিডিও কল ও মেসেজ করে যোগাযোগ করা যায়। এছাড়া স্মার্টফোনের মাধ্যমে উন্নত ক্যামেরা, জিপিএস সুবিধাসহ আরো অনেক সুবিধা পাওয়া যায়। সমাজ পরিবর্তনের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো কম্পিউটার। কম্পিউটার হলো এমন একটি যন্ত্র, যা ডেটা ইনপুট হিসেবে গ্রহণ করে সেটিকে প্রক্রিয়াকরণ করে এবং আউটপুট প্রদান করে। এটি ডেটাকে খুব দ্রুত প্রক্রিয়াকরণ করতে পারে এবং নির্ভুল ফলাফল প্রদান করে। সমাজ পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটি উপাদান হলো ইন্টারনেট। এটি এক ধরনের গ্লোবাল নেটওয়ার্ক সিস্টেম, যেখানে অসংখ্য কম্পিউটার ও ডিভাইস পরস্পরের সাথে যুক্ত থাকে এবং তথ্য আদান-প্রদান করে। ইন্টারনেনেটর মাধ্যমে বিশ্বের যেকোনো বিশ্ববিদ্যালয়ের ল্যাব, লাইব্রেরি, বিখ্যাত বই, ম্যাগাজিন 'ইত্যাদি ব্যবহার ও পড়া যায়। এছাড়া ব্যবসা, যোগাযোগ, বিনোদন প্রভৃতি ক্ষেত্রেও ইন্টারনেটের ব্যবহার আবশ্যকীয় একটি উপাদান। সর্বোপরি ইন্টারনেট আজকের বিশ্বকে একটি ডিজিটাল গ্রামে রূপান্তরিত করেছে। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, প্রযুক্তিগত উপাদানসমূহের ফলে মানুষের জীবনধারা বদলে যাচ্ছে। মানুষের জীবনের মান উন্নত হচ্ছে। জীবনে এসেছে স্বাচ্ছন্দ্য, স্বস্তি ও গতি। যা সমাজ পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখছে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

তথ্য-২: এর উপাদানসমূহ সমাজ পরিবর্তনে কীভাবে ভূমিকা রাখে? তোমার সুচি…

উদ্দীপক

সাজিদ পত্রিকা পড়ে নিম্নোক্ত দুটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে :তথ্য-১ : বিগত বছরে দেশে মাথাপিছু আয়, শিক্ষার হার ও গড় আয়ুষ্কাল বৃদ্ধি পেয়েছে। এছাড়া মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার হ্রাস পেয়েছে।তথ্য-২ : গত এক বছরে দেশে স্মার্টফোন, কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

সমাজের সদস্য হিসেবে আমরা যা কিছু চিন্তা করি এবং যা কিছু সম্পন্ন করি তার সমষ্টি হলো সংস্কৃতি।

উত্তর

সমাজকে সামাজিক সম্পর্কের জাল বলা হয়। কারণ সমাজ গঠিত হয় বিভিন্ন ব্যক্তির মধ্যে বিভিন্ন প্রকারের সম্পর্ক ও পারস্পরিক নির্ভরশীলতার মাধ্যমে। সমাজের প্রতিটি ব্যক্তি একে অপরের সাথে নিজেদের প্রয়োজনে সংযুক্ত থাকে। পারিবারিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক প্রভৃতি সম্পর্কগুলো পরস্পর নির্ভরশীল। প্রতিটি সম্পর্ক একে অপরকে প্রভাবিত করে এবং সমাজকে একটি সংগঠিত জাল বা কাঠামো হিসেবে গড়ে তোলে।

উত্তর

উদ্দীপকে তথ্য-১ সামাজিক পরিবর্তনের অন্যতম ধরন পরিকল্পিত পরিবর্তনকে নির্দেশ করে। পরিকল্পিত পরিবর্তন হলো একটি নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য সমাজে ইচ্ছাকৃতভাবে আনা পরিবর্তন। এটি সাধারণত সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা কোনো সংগঠনের উদ্যোগে সংগঠিত হয় এবং পূর্ব-পরিকল্পিত কার্যক্রম, নীতি বা প্রকল্প করা হয়। যার মূল লক্ষ্য হলো সমাজের ইতিবাচক পরিবর্তন। উদাহরণ হিসেবে বলা যায়, মাথাপিছু আয় বৃদ্ধি, শিক্ষার হার বৃদ্ধি, মাতৃমৃত্যু হ্রাস, শিশুমৃত্যু হ্রাস ইত্যাদি। উদ্দীপকে তথ্য-১ এ দেখা যায়, বিগত বছরে মাথাপিছু আয়, শিক্ষার হার ও গড় আয়ুষ্কাল বৃদ্ধি পেয়েছে। এছাড়া মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার হ্রাস পেয়েছে। যা উপরে আলোচিত পরিকল্পিত পরিবর্তনকে নির্দেশ করে। পরিকল্পিত সমাজে ইতিবাচক পরিবর্তন আনে, যেখানে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়।

উত্তর

তথ্য-২ এর প্রযুক্তিগত উপাদানসমূহ সমাজ পরিবর্তনে হাতবাচক ভূমিকা রখে বলে আমি মনে করি। সমাজ পরিবর্তনের ক্ষেত্রে প্রযুক্তিগত উপাদানের যথেষ্ট গুরুত্ব ও তাৎপর্য রয়েছে। সনাতন সমাজ থেকে আধুনিক সমাজে উত্তরণের ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির অবদান বিতর্কের ঊর্ধ্বে। প্রযুক্তির আধুনিক উপাদানসমূহ হচ্ছে কম্পিউটার, স্মার্টফোন, ইন্টারনেট ইত্যাদি। উদ্দীপকের তথ্য-২ এ উক্ত উপাদানসমূহই উল্লেখ করা হয়েছে। প্রতিটি উপাদান সমাজ পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখে। যেমন- স্মার্টফোন আধুনিক সমাজজীবনের অতি প্রয়োজনীয় একটি উপকরণ। স্মার্টফোনকে একটি বুদ্ধিমান মোবাইল ডিভাইস বলা হয়। এটির মাধ্যমে দেশ-বিদেশের যেকোনো প্রান্তে অডিও-ভিডিও কল ও মেসেজ করে যোগাযোগ করা যায়। এছাড়া স্মার্টফোনের মাধ্যমে উন্নত ক্যামেরা, জিপিএস সুবিধাসহ আরো অনেক সুবিধা পাওয়া যায়। সমাজ পরিবর্তনের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো কম্পিউটার। কম্পিউটার হলো এমন একটি যন্ত্র, যা ডেটা ইনপুট হিসেবে গ্রহণ করে সেটিকে প্রক্রিয়াকরণ করে এবং আউটপুট প্রদান করে। এটি ডেটাকে খুব দ্রুত প্রক্রিয়াকরণ করতে পারে এবং নির্ভুল ফলাফল প্রদান করে। সমাজ পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটি উপাদান হলো ইন্টারনেট। এটি এক ধরনের গ্লোবাল নেটওয়ার্ক সিস্টেম, যেখানে অসংখ্য কম্পিউটার ও ডিভাইস পরস্পরের সাথে যুক্ত থাকে এবং তথ্য আদান-প্রদান করে। ইন্টারনেনেটর মাধ্যমে বিশ্বের যেকোনো বিশ্ববিদ্যালয়ের ল্যাব, লাইব্রেরি, বিখ্যাত বই, ম্যাগাজিন 'ইত্যাদি ব্যবহার ও পড়া যায়। এছাড়া ব্যবসা, যোগাযোগ, বিনোদন প্রভৃতি ক্ষেত্রেও ইন্টারনেটের ব্যবহার আবশ্যকীয় একটি উপাদান। সর্বোপরি ইন্টারনেট আজকের বিশ্বকে একটি ডিজিটাল গ্রামে রূপান্তরিত করেছে। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, প্রযুক্তিগত উপাদানসমূহের ফলে মানুষের জীবনধারা বদলে যাচ্ছে। মানুষের জীবনের মান উন্নত হচ্ছে। জীবনে এসেছে স্বাচ্ছন্দ্য, স্বস্তি ও গতি। যা সমাজ পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখছে।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।