শেয়ারFacebookWhatsApp

রূপকল্প-১ এ সমাজবিজ্ঞানের কোন প্রত্যয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: রূপকল্প-১ সমাজবিজ্ঞানের সামাজিক পরিবর্তন প্রত্যয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে।সামাজিক পরিবর্তন বলতে সমাজের রদবদল ঘটা বা সমাজের এক স্তর থেকে অন্য স্তরে রূপান্তরিত হওয়াকে বোঝায়। অন্যভাবে বলা যায়, সামাজিক পরিবর্তন হচ্ছে সমাজের কাঠামোগত পরিবর্তন।এ পরিবর্তন প্রক্রিয়া কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ইচ্ছাধীন নয় বরং সমাজের কাঠমো, প্রতিষ্ঠান, অর্থনৈতিক ব্যবস্থা, প্রযুক্তি ও সংস্কৃতির পরিবর্তনের ফলে ঘটে। উদাহরণস্বরূপ, শিল্পায়ন বা নগরায়ণের ফলে গ্রামীণ জীবনযাত্রা থেকে নগরজীবনে রূপান্তর একটি কাঠামোগত পরিবর্তন, যা ব্যক্তির ইচ্ছার বাইরে ঘটে।উদ্দীপকের রূপকল্প-১-এ যে বিষয়টি উল্লেখ করা হয়েছে তা হলো-সমাজের রূপান্তর অবস্থা, ব্যক্তি বা গোষ্ঠীর ইচ্ছাধীন নয়, সমাজ কাঠামোর সাথে সম্পর্কিত। এ বিষয়সমূহ পর্যালোচনা করে বলা যায়, এটি সামাজিক পরিবর্তন প্রক্রিয়াকে নির্দেশ করে, যা উপরের আলোচনায় বর্ণনা করা হয়েছে। সুতরাং বলা যায়, রূপকল্প-১ এ উল্লিখিত বিষয়সমূহ সামাজিক পরিবর্তন প্রত্যয়কেই ইঙ্গিত করেছে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

রূপকল্প-১ এ সমাজবিজ্ঞানের কোন প্রত্যয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্য…

উদ্দীপক

রূপকল্প-১: সমাজের রূপান্তর অবস্থা, ব্যক্তি বা গোষ্ঠীর ইচ্ছাধীন নয়, সমাজ কাঠামোর সাথে সম্পর্কিত।রূপকল্প-২: সমাজের অপেক্ষাকৃত উন্নততর অবস্থা, ব্যক্তি বা গোষ্ঠীর ইচ্ছার ওপর নির্ভরশীল এবং সমাজ বাস্তবতার সাথে সম্পর্কিত।

Rajshahi · 2025

উত্তর

নাতিশীতোষ্ণ অঞ্চল মানুষের বসবাসের জন্য উপযোগী।

উত্তর

শ্রেণিমূলক একটি পদ বা শব্দ একই ধারায় দণ্ডায়মান- এমন একটি শ্রেণি বা দলকে আওতাভুক্ত করে। ইংরেজি Uncle, Aunt, Cousin প্রভৃতি সম্বোধন পদগুলো শ্রেণিমূলক জ্ঞাতি নির্দেশক। শ্রেণিমূলক জ্ঞাতিসম্পর্ক প্রাক-একক বিবাহ পরিবার পর্যায়ের বেলায় প্রযোজ্য। তখন দলগত বিবাহভিত্তিক বৃহৎ পরিবার ছিল। এ অবস্থায় একজন ব্যক্তির সঙ্গে অন্যজনের জ্ঞাতি পরিচয় নির্দিষ্ট ও সুস্পষ্ট রক্তসম্পর্ক বিচারে নির্ধারণ করা যায় না। তাই আত্মীয়তাকে কয়েকটি শ্রেণিধারায় ফেলে এক শ্রেণির সকলকে বোঝাতে একটি পদ বা শব্দ ব্যবহার করা হয়। এর ব্যাখ্যা দিতে গিয়ে মর্গান বলেন, "আমার নিজের ভাই এবং আমার পিতার ভাইয়ের পুত্ররা সবাই আমার ভাই; আমার নিজের বোন এবং আমার মায়ের বোনের কন্যারা সবাই আমার বোন।" এ প্রথাকে তিনি মালয় ঐ তুরানীর বলে উল্লেখ করেছেন।

উত্তর

রূপকল্প-১ সমাজবিজ্ঞানের সামাজিক পরিবর্তন প্রত্যয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে।সামাজিক পরিবর্তন বলতে সমাজের রদবদল ঘটা বা সমাজের এক স্তর থেকে অন্য স্তরে রূপান্তরিত হওয়াকে বোঝায়। অন্যভাবে বলা যায়, সামাজিক পরিবর্তন হচ্ছে সমাজের কাঠামোগত পরিবর্তন।এ পরিবর্তন প্রক্রিয়া কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ইচ্ছাধীন নয় বরং সমাজের কাঠমো, প্রতিষ্ঠান, অর্থনৈতিক ব্যবস্থা, প্রযুক্তি ও সংস্কৃতির পরিবর্তনের ফলে ঘটে। উদাহরণস্বরূপ, শিল্পায়ন বা নগরায়ণের ফলে গ্রামীণ জীবনযাত্রা থেকে নগরজীবনে রূপান্তর একটি কাঠামোগত পরিবর্তন, যা ব্যক্তির ইচ্ছার বাইরে ঘটে।উদ্দীপকের রূপকল্প-১-এ যে বিষয়টি উল্লেখ করা হয়েছে তা হলো-সমাজের রূপান্তর অবস্থা, ব্যক্তি বা গোষ্ঠীর ইচ্ছাধীন নয়, সমাজ কাঠামোর সাথে সম্পর্কিত। এ বিষয়সমূহ পর্যালোচনা করে বলা যায়, এটি সামাজিক পরিবর্তন প্রক্রিয়াকে নির্দেশ করে, যা উপরের আলোচনায় বর্ণনা করা হয়েছে। সুতরাং বলা যায়, রূপকল্প-১ এ উল্লিখিত বিষয়সমূহ সামাজিক পরিবর্তন প্রত্যয়কেই ইঙ্গিত করেছে।

উত্তর

রূপকল্প-২-এ যে প্রত্যয়ের কথা বলা হয়েছে তাহলো 'সামাজিক উন্নয়ন'।সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রত্যয় হলো 'সামাজিক উন্নয়ন'। উন্নয়ন বলতে সাধারণত ইতিবাচক সামাজিক পরিবর্তন প্রক্রিয়াকে বোঝায়। অন্যভাবে বলা যায়, সামাজিক উন্নয়ন এমন একটি পরিকল্পিত প্রক্রিয়া, যার মাধ্যমে মানুষের জীবনমান উন্নত করা হয় এবং সমাজের বাস্তব চাহিদা পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।এটি ব্যক্তি ও গোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমাজের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও প্রাতিষ্ঠানিক কাঠামোকে সমৃদ্ধ করে। জনগণের সামাজিক প্রয়োজন পূরণের লক্ষ্যে এ প্রত্যয়টির ভূমিকা অপরিসীম। এ প্রত্যয়টি একটি সচেতন ও পরিকল্পিত প্রক্রিয়া যার মাধ্যমে জনগণের জীবনমান উন্নত করা হয়। এটি শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি নয় বরং শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান, সামাজিক ন্যায়বিচার ও লিঙ্গসমতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয়। জনগণের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে সরকারি ও বেসরকারি সংস্থা বিভিন্ন নীতি ও প্রকল্প গ্রহণ করে, যেমন- বিনামূল্যে প্রাথমিক শিক্ষা, গ্রামীণ স্বাস্থ্যসেবা, দারিদ্র্য হ্রাস কর্মসূচি ও অবকাঠামো উন্নয়ন। এর ফলে দারিদ্র্য কমে, আয় বৃদ্ধি পায়, বৈষম্য হ্রাস হয় এবং জনগণ উন্নত জীবনযাপন করতে সক্ষম হয়। টেকসই উন্নয়নে জন্য সামাজিক উন্নয়ন অপরিহার্য, কারণ এটি একটি সমতা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সহায়তা করে।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।