জনগণের সামাজিক প্রয়োজন পূরণের লক্ষ্যে রূপকল্প-২ এর প্রত্যয়টির ভূমিকা অপরিসীম- বিশ্লেষণ কর।
উত্তর: রূপকল্প-২-এ যে প্রত্যয়ের কথা বলা হয়েছে তাহলো 'সামাজিক উন্নয়ন'।সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রত্যয় হলো 'সামাজিক উন্নয়ন'। উন্নয়ন বলতে সাধারণত ইতিবাচক সামাজিক পরিবর্তন প্রক্রিয়াকে বোঝায়। অন্যভাবে বলা যায়, সামাজিক উন্নয়ন এমন একটি পরিকল্পিত প্রক্রিয়া, যার মাধ্যমে মানুষের জীবনমান উন্নত করা হয় এবং সমাজের বাস্তব চাহিদা পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।এটি ব্যক্তি ও গোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমাজের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও প্রাতিষ্ঠানিক কাঠামোকে সমৃদ্ধ করে। জনগণের সামাজিক প্রয়োজন পূরণের লক্ষ্যে এ প্রত্যয়টির ভূমিকা অপরিসীম। এ প্রত্যয়টি একটি সচেতন ও পরিকল্পিত প্রক্রিয়া যার মাধ্যমে জনগণের জীবনমান উন্নত করা হয়। এটি শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি নয় বরং শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান, সামাজিক ন্যায়বিচার ও লিঙ্গসমতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয়। জনগণের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে সরকারি ও বেসরকারি সংস্থা বিভিন্ন নীতি ও প্রকল্প গ্রহণ করে, যেমন- বিনামূল্যে প্রাথমিক শিক্ষা, গ্রামীণ স্বাস্থ্যসেবা, দারিদ্র্য হ্রাস কর্মসূচি ও অবকাঠামো উন্নয়ন। এর ফলে দারিদ্র্য কমে, আয় বৃদ্ধি পায়, বৈষম্য হ্রাস হয় এবং জনগণ উন্নত জীবনযাপন করতে সক্ষম হয়। টেকসই উন্নয়নে জন্য সামাজিক উন্নয়ন অপরিহার্য, কারণ এটি একটি সমতা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সহায়তা করে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
জনগণের সামাজিক প্রয়োজন পূরণের লক্ষ্যে রূপকল্প-২ এর প্রত্যয়টির ভূমিক…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর