'একক পরিবার শিল্পায়নের ফল'— উদ্দীপকের আলোকে তোমার মতামত দাও ।
উত্তর: 'একক পরিবার শিল্পায়নের ফল'— উদ্দীপকের আলোকে মন্তব্যটি যথার্থ বলে আমি মনে করি । শিল্পায়ন বলতে এমন এক প্রক্রিয়াকে বোঝায় যাতে কৃষিভিত্তিক অর্থনীতি শিল্পভিত্তিক অর্থনীতিতে রূপান্তরিত হয়। এ প্রক্রিয়া সমাজের অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় পরিবার ব্যবস্থার ওপর বিশেষ প্রভাব বিস্তার করে। শিল্পায়নের প্রভাবে পরিবার আর আগের মতো প্রধান অর্থনৈতিক প্রতিষ্ঠানের ভূমিকা পালন করছে না। সে স্থান দখল করেছে বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান। পরিবারের অর্থনৈতিক দায়িত্ব অন্যান্য প্রতিষ্ঠান গ্রহণ করায় গ্রামীণ ও শহুরে সমাজে যৌথ পরিবারের পরিবর্তে একক পরিবার সৃষ্টি হচ্ছে । কেননা অনেক সদস্য একসাথে মিলে উৎপাদনমূলক কর্মকাণ্ড সহজে করা যেত বলে যৌথ পরিবার গড়ে উঠত। শিল্পায়নের প্রভাবে কর্মসংস্থান বৃদ্ধি পাওয়ায় অল্প সদস্য মিলে পরিবারের অর্থনৈতিক চাহিদা মেটানো সম্ভব হচ্ছে বলে যৌথ পরিবার ভেঙে একক পরিবার গড়ে উঠছে। যেমনটি উদ্দীপকেও প্রতিফলিত হয়েছে। উদ্দীপকের বর্ণনায় লক্ষণীয়, আলিফদের বাড়ির পাশে কয়েক বছর আগে শিল্প কারখানা গড়ে ওঠায় মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। অকৃষি পেশার প্রাধান্যের কারণে সেখানে যৌথ পরিবার একক পরিবারে রূপ নিয়েছে। এ থেকে বোঝা যায় শিল্পায়নের প্রভাবে একক পরিবার গড়ে উঠছে। কেননা কৃষিভিত্তিক পেশায় অধিক জনবল প্রয়োজন হয় বলে যৌথ পরিবার গড়ে ওঠে। কিন্তু যখন শিল্পায়নের ফলে অবাধ কর্মসংস্থান সৃষ্টি হয় তখন অকৃষিজ পেশার আধিক্য তৈরি হয়। এতে করে একক পরিবার গঠনের হার বেড়ে যায়। পরিশেষে বলা যায়, শিল্পায়নের প্রভাবে অর্থনৈতিক ব্যবস্থায় যে পরিবর্তন আসে তা একক পরিবার গঠনের প্রবণতা বৃদ্ধি করে। এ প্রেক্ষিতে একক পরিবারকে শিল্পায়নের ফল বলা যায়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
'একক পরিবার শিল্পায়নের ফল'— উদ্দীপকের আলোকে তোমার মতামত দাও ।
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর