শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে সামাজিক পরিবর্তনের কোন মতবাদটি প্রযোজ্য? ব্যাখ্যা করো ।

উত্তর: উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে সামাজিক পরিবর্তনের চক্রাকার মতবাদটি প্রযোজ্য। সমাজ সবসময় পরিবর্তনশীল। সমাজ পরিবর্তনের মতবাদগুলোকে সমাজবিজ্ঞানী বটোমোর প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করেছেন। যথা- চক্রাকার ও রৈখিক মতবাদ। চক্রাকার তত্ত্বের মূলকথা হলো সামাজিক ঘটনাসমূহের পুনরাবৃত্তি ঘটে এবং পুনরাবৃত্তিমূলক ঘটনার মধ্যে পারস্পরিক সম্পর্ক বজায় থাকে । চক্রাকার মতবাদের প্রবক্তাদের মধ্যে ইবনে খালদুনের মতে, সমাজ ঘড়ির কাঁটার ন্যায় চক্রাকারে পরিবর্তিত হয় এবং ১২০ বছর পর পুনরায় আগের অবস্থায় ফিরে আসে। এ মতবাদ অনুসারে মানুষের ইতিহাস কালচক্রে বিবর্তিত হচ্ছে অর্থাৎ মানুষের ইতিহাস যেখান থেকে শুরু আবার সেখানেই ফিরে আসবে। এক্ষেত্রে পরিবর্তনের প্রত্যেক স্তর পূর্ববর্তী স্তর হতে সৃষ্টি হয় এবং তা পরবর্তী স্তরের জন্ম দেয়। চক্রাকার মতবাদের মতে প্রতিটি সভ্যতারই উৎপত্তি, বিকাশ ও ধ্বংসের পর্যায় রয়েছে এবং বিভিন্ন কারণে প্রতিটি সভ্যতার ক্ষেত্রে এরূপ পরিবর্তন লক্ষ করা যায়। চক্রাকার মতবাদের তাত্ত্বিকদের মধ্যে ইবনে খালদুন, ভিলফ্রেডো প্যারেটো, পিতিরিম সরোকিন প্রমুখ উল্লেখযোগ্য।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে সামাজিক পরিবর্তনের কোন মতবাদটি প্রযোজ্য…

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024

উত্তর

'সামাজিক পরিবর্তন, সমাজ কাঠামো ও কার্যাবলির পরিবর্তন'-উক্তিটি আমেরিকান সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিসের।

উত্তর

সামাজিক বিবর্তন বলতে সমাজের কাঠামোগত পরিবর্তনকে বোঝায়। সামাজিক বিবর্তন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানুষের আচার- ব্যবহার, সামাজিক বিশ্বাস, মূল্যবোধ, রীতিনীতি, প্রতিষ্ঠান ইত্যাদি ধীর পরিবর্তনের ভিতর দিয়ে সরল থেকে জটিল অবস্থায় রূপান্তরিত হয়। সাধারণত সামাজিক বিবর্তনের ধারা সামাজিক বিকাশের সাথে সম্পৃক্ত। উদাহরণস্বরূপ বলা যায়, কৃষি ক্ষেত্রে সনাতনী ব্যবস্থার পরিবর্তে প্রযুক্তির ব্যবহার হচ্ছে কৃষির বিবর্তন।

উত্তর

উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে সামাজিক পরিবর্তনের চক্রাকার মতবাদটি প্রযোজ্য। সমাজ সবসময় পরিবর্তনশীল। সমাজ পরিবর্তনের মতবাদগুলোকে সমাজবিজ্ঞানী বটোমোর প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করেছেন। যথা- চক্রাকার ও রৈখিক মতবাদ। চক্রাকার তত্ত্বের মূলকথা হলো সামাজিক ঘটনাসমূহের পুনরাবৃত্তি ঘটে এবং পুনরাবৃত্তিমূলক ঘটনার মধ্যে পারস্পরিক সম্পর্ক বজায় থাকে । চক্রাকার মতবাদের প্রবক্তাদের মধ্যে ইবনে খালদুনের মতে, সমাজ ঘড়ির কাঁটার ন্যায় চক্রাকারে পরিবর্তিত হয় এবং ১২০ বছর পর পুনরায় আগের অবস্থায় ফিরে আসে। এ মতবাদ অনুসারে মানুষের ইতিহাস কালচক্রে বিবর্তিত হচ্ছে অর্থাৎ মানুষের ইতিহাস যেখান থেকে শুরু আবার সেখানেই ফিরে আসবে। এক্ষেত্রে পরিবর্তনের প্রত্যেক স্তর পূর্ববর্তী স্তর হতে সৃষ্টি হয় এবং তা পরবর্তী স্তরের জন্ম দেয়। চক্রাকার মতবাদের মতে প্রতিটি সভ্যতারই উৎপত্তি, বিকাশ ও ধ্বংসের পর্যায় রয়েছে এবং বিভিন্ন কারণে প্রতিটি সভ্যতার ক্ষেত্রে এরূপ পরিবর্তন লক্ষ করা যায়। চক্রাকার মতবাদের তাত্ত্বিকদের মধ্যে ইবনে খালদুন, ভিলফ্রেডো প্যারেটো, পিতিরিম সরোকিন প্রমুখ উল্লেখযোগ্য।

উত্তর

সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে চক্রাকার মতবাদ একটি প্রাচীন ও যৌক্তিক ধারণা। সামাজিক পরিবর্তন একটি চলমান প্রক্রিয়া যার মাধ্যমে সমাজ প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। বিভিন্ন সমাজবিজ্ঞানী এ পরিবর্তনগুলোকে বিভিন্ন তত্ত্বের মাধ্যমে বিশ্লেষণ করেছেন। তার মধ্যে চক্রাকার তত্ত্ব অন্যতম। এ তত্ত্বের মাধ্যমে তারা দেখিয়েছেন যে সমাজ চক্রাকারে আবর্তিত হয়ে পুনরায় পূর্বের অবস্থায় ফিরে আসে। চক্রাকার তত্ত্বের অন্যতম প্রবক্তা প্যারেটো বলেন, “সমাজ পরিবর্তনের ধারা চক্রাকারে আবর্তিত হচ্ছে এবং সমাজ ঘুরে-ফিরে আবার আগের অবস্থায় ফিরে আসে।" তিনি তার তত্ত্বে এলিট চক্রের মাধ্যমে সমাজ কীভাবে আবর্তিত হয় তা দেখিয়েছেন। অন্যদিকে সামাজিক পরিবর্তনের রৈখিক মতবাদের প্রবক্তাদের মধ্যে অগাস্ট কোঁৎ ও কার্ল মার্কস অন্যতম। তাদের মতে সমাজ ক্রমশ সভ্যতার উচ্চ স্তরে উপনীত হচ্ছে এবং এর ফলে সামাজিক অগ্রগতি রৈখিকভাবে ঘটছে। কোঁৎ তার 'ত্রয়স্তর' তত্ত্বে মানুষের বুদ্ধিগত বিকাশ বিশ্লেষণের মাধ্যমে সামাজিক পরিবর্তন ব্যাখ্যা করেছেন। সামাজিক পরিবর্তনের তাত্ত্বিক ভিত্তি হিসেবে চক্রাকার এবং রৈখিক উভয় মতবাদই যৌক্তিক হলেও ইতিহাসের আলোকে বলা যায়, চক্রাকার মতবাদ তুলনামূলক বেশি গ্রহণীয় । উপরের আলোচনার মাধ্যমে এটি বোঝা যায় যে, সমাজ পরিবর্তনের ব্যাখ্যা হিসেবে চক্রাকার মতবাদ যৌক্তিক এবং বেশি গ্রহণযোগ্য ।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।