বর্তমান সমাজে কোন ধরনের বিবাহ প্রচলিত? উক্ত বিবাহ জনপ্রিয় হওয়ার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: বর্তমান সমাজে একক বিবাহ বেশি প্রচলিত এবং সর্বাধিক জনপ্রিয় একটি বিবাহ। একক, বিবাহে একজন নারী ও একজন পুরুষের মধ্যে সংঘটিত হয়। একক বিবাহ পদ্ধতি সর্বাধিক প্রচলিত বিবাহ পদ্ধতি এবং এ বিবাহ সর্বজনস্বীকৃত। একক বিবাহের মাধ্যমে স্বামী-স্ত্রীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং ছেলেমেয়েদের প্রতি অধিকতর স্নেহ-ভালোবাসা প্রদানের বেশি সুযোগ রয়েছে। একক বিবাহের মাধ্যমে মা-বাবা তাদের সন্তান-সন্ততির প্রতি সুষ্ঠু প্রতিপালনের আন্তরিক আগ্রহ পোষণ করে। এছাড়া এ বিবাহ ব্যবস্থায় বৃদ্ধ পিতা-মাতা সন্তান-সন্ততির নিকট থেকে অধিকতর সেবাযত্ন লাভ করতে পারেন। এজন্য নৃবিজ্ঞানী ম্যালিনোস্কি বলেন, একক বিবাহ পদ্ধতি হচ্ছে সর্বকালের জন্য যথার্থ বিবাহব্যবস্থা। অর্থাৎ একক বিবাহব্যবস্থাই হলো সর্বাধিক জনপ্রিয় ব্যবস্থা এবং এটি সকল সভ্য সমাজেই স্বীকার ও সমর্থন করে। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, বিবাহের কার্যাবলি, স্বামী-স্ত্রীর প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ, সন্তানদের সুষ্ঠু সামাজিকীকরণ প্রভৃতি কারণের ভিত্তিতে সকল সভ্য সমাজে একক বিবাহ বেশি প্রচলিত এবং সর্বাধিক জনপ্রিয়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
বর্তমান সমাজে কোন ধরনের বিবাহ প্রচলিত? উক্ত বিবাহ জনপ্রিয় হওয়ার কার…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর