উদ্দীপকে A কোন মৌল প্রত্যয়কে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] সামাজিক পরিবর্তন নামক মৌল প্রত্যয়কে নির্দেশ করে। সামাজিক পরিবর্তন হচ্ছে সমাজের রদবদল ঘটা বা সমাজের এক স্তর থেকে অন্য স্তরে রূপান্তরিত হওয়া। সাধারণ অর্থে সামাজিক পরিবর্তন বলতে সমাজকাঠামোর পরিবর্তনকে বোঝায়। এ প্রক্রিয়ার মাধ্যমে সমাজের অন্তর্গত মানুষের জীবনপ্রণালিতে পরিবর্তন ঘটে। সামাজিক পরিবর্তন ব্যক্তি বা গোষ্ঠীর ইচ্ছাধীন নয় এবং এটি একটি দীর্ঘমেয়াদি পরিবর্তন। সামাজিক পরিবর্তন অতীত সমাজকে বর্তমান সমাজের ভিত্তি দান করে। এছাড়া অতীত থেকে বর্তমান পর্যন্ত সামাজিক পরিবর্তন ঘটে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকে। উদ্দীপকের ছক 'A [গণিত] -এর বৈশিষ্ট্যে উল্লেখ রয়েছে, আদিম সমাজ থেকে বর্তমান সমাজ। অর্থাৎ ছক 'A [গণিত] -এর বৈশিষ্ট্যটি উপরে আলোচিত সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের 'A [গণিত] দ্বারা সামাজিক পরিবর্তনকে বোঝানো হয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে A কোন মৌল প্রত্যয়কে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর