উদ্দীপকে B কোন মৌল প্রত্যয়কে নির্দেশ করে? A ও B-এর মধ্যে পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'B [গণিত] বিবর্তন নামক মৌল প্রত্যয়কে নির্দেশ করে। বিবর্তন বলতে কোনো সমাজ বা বস্তুর ক্রমান্বয়ে বিকাশের দিকে অগ্রসর হওয়াকে বোঝায়। বিবর্তন সম্পর্কে মরিস জিন্সবার্গ বলেন, বিবর্তন এমন একটি প্রক্রিয়া যা শেষ পর্যন্ত নতুন কিছু উৎপাদন করে, কিন্তু যার পরিবর্তনের মধ্যে একটা ধারাবাহিকতা আছে। উদ্দীপকের 'B [গণিত] অংশ বলা হয়েছে, যাযাবর মানুষেরা স্থায়ী বসতি করে, পশুপালন করে এং শেষে কৃষিকাজ শুরু করে। অর্থাৎ এখানে সমাজটি ক্রমান্বয়ে বিকাশের দিকে অগ্রসর হচ্ছে, যা স্পষ্টত বিবর্তনকে নির্দেশ করে। 'A [গণিত] অংশে নির্দেশিত সামাজিক পরিবর্তনের সাথে 'B [গণিত] অংশের বিবর্তনের কতিপয় পার্থক্য রয়েছে। যেমন- সামাজিক পরিবর্তন বলতে সামাজিক পুনর্গঠন বা রূপান্তরকে বোঝায়। অর্থাৎ একটি বিশেষ রূপ থেকে অন্যরূপ ধারণ করাকেই সামাজিক পরিবর্তন বলে। অন্যদিকে, বিবর্তন হচ্ছে ক্রমান্বয়ে পরিবর্তন সাধন। সামাজিক পরিবর্তন হলো সমাজকাঠামোর স্বাভাবিক রূপান্তর এবং এ রূপান্তর কখনো স্থায়ী আবার কখনো অস্থায়ী হয়ে থাকে। অন্যদিকে, বিবর্তন হলো বস্তু বা সমাজের জটিলতর স্তর এবং বিবর্তন যখন ঘটে তখন তা স্থায়িভাবেই ঘটে থাকে। আবার সামাজিক পরিবর্তন বস্তুগত ও অবস্তুগত উভয় ধরনের হতে পারে। অন্যদিকে, বিবর্তন শুধুমাত্র বস্তুগত হয়ে থাকে। এমনিভাবে সমাজের বিশেষ রূপ দেওয়াকে সামাজিক পরিবর্তন বলে। অন্যদিকে, একেবারে আমূল পরিবর্তন হলো বিবর্তন। সুতরাং উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, সামাজিক পরিবর্তন ও বিবর্তনের মধ্যে যথেষ্ট পার্থক্য পরিলক্ষিত হয়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে B কোন মৌল প্রত্যয়কে নির্দেশ করে? A ও B-এর মধ্যে পার্থক্য ব…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর