উদ্দীপকের চিত্রটি কী তত্ত্ব নামে পরিচিত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্রটি প্যারেটোর 'এলিট চক্রাকার তত্ত্ব' নামে পরিচিত। নিচে তা বিশ্লেষণ করা হলো : ইতালীয় সমাজতাত্ত্বিক ভিলফ্রেডো প্যারপটোর এলিট চক্রাকার তত্ত্ব সামাজিক পরিবর্তন সম্পর্কিত বিভিন্ন তত্ত্বের অন্যতম। তিনি এ তত্ত্বে একটি চক্রাকার দ্বারা অনুসরণ করে সামাজিক পরিবর্তনকে কতগুলো সামাজিক ও রাজনৈতিক প্রত্যয়ের মাধ্যমে বিশ্লেষণ করেছেন। তার মতে, সমাজের সদস্যরা শাসক এলিট এবং অশাসক এলিট দুই ভাগে বিভক্ত। শাসক এলিট তারাই যারা সমাজের শাসক ক্ষমতার অধিষ্ঠিত থাকে। অন্যদিকে অশাসকরা সমাজের শীর্ষ অবস্থানে থাকে কিন্তু তাদের হাতে শাসন ক্ষমতা থাকে না। তারা সব সময় শাসকদের পরাস্ত করে ক্ষমতায় আসতে চায়। প্যারেটো দেখিয়েছেন, একসময় শাসকের ক্ষমতা হারিয়ে ফেলে এবং অশাসক এলিট তা গ্রহণ করে। এইভাবে শাসক এলিট ও অশাসকের মধ্যে ক্ষমতার আবর্তন চলতে থাকে। আর এই ক্ষমতার আবর্তনের ফলে সমাজ কাঠামোর মধ্য পরিবর্তন সাধিত হয়। উদ্দীপকে একটি চিত্রে শাসক এলিট ও অশাসক লিটের মধ্যকার পারস্পরিক সম্পর্ক দেখানো হয়েছে। চিত্রটি প্যারেটোর এলিট চক্রাকার তত্ত্বের সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা উপরের আলোচনার সাথে উল্লেখিত চিত্রটির মিল লক্ষ্য করা যায়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের চিত্রটি কী তত্ত্ব নামে পরিচিত? ব্যাখ্যা কর।
শহীদ পুলিশ স্মৃতি কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর