শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে কোন ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে ? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে সামাজিক পরিবর্তনে উন্নত যোগাযোগব্যবস্থা উপাদানটিকে ইঙ্গিত দেওয়া হয়েছে। সামাজিক পরিবর্তন একটি জটিল প্রক্রিয়া। অতীত থেকে বর্তমান পর্যন্ত যেভাবে সামাজিক পরিবর্তন ঘটেছে, ভবিষ্যতেও পরিবর্তনের এ ধারা অব্যাহত থাকবে বলে বিজ্ঞানীগণ অভিমত প্রকাশ করেন। উদ্দীপকে ঝগড়াপুর গ্রামের বর্তমান চিত্রটির দিকে তাকালে আমরা দেখতে পাই, রাস্তাঘাট নির্মাণ গ্রামের মানুষের জীবনযাত্রাকে বদলে দিয়েছে। যখন এ গ্রামে যোগাযোগব্যবস্থা উন্নত ছিল না, তখন সমাজ ছিল অনগ্রসর ও অনুন্নত। কিন্তু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে সামাজিক পরিবর্তন দ্রুতগতিতে সম্পন্ন হয়েছে । কৃষিভিত্তিক সমাজব্যবস্থা শিল্পায়িত সমাজে উন্নীত হয়েছে। পূর্বে গাড়ি নিয়ে গ্রামে প্রবেশ করা না গেলেও এখন করা যায়। আবার গ্রামের মানুষের পোশাক, চাল-চলন প্রভৃতি ক্ষেত্রে উন্নতি দেখা যায়। এছাড়া গ্রামের ছেলেমেয়েরা এখন দলবেঁধে স্কুলে যায়। এককথায়, যোগাযোগব্যবস্থার উন্নয়নের ফলে ঝগড়াপুর গ্রামের সার্বিক উন্নয়ন সাধিত হয়েছে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে কোন ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে ? ব্যাখ্যা কর।

উদ্দীপক

দৃশ্য-১ : ২০ বছর আগে একজন ডাচ গবেষক ঝগড়াপুর গ্রামে গিয়েছিলেন। তিনি গাড়ি নিয়ে গেলেও গ্রামে পায়ে হেঁটে ঢুকতে হয়েছিল। গ্রামের মানুষ তার হাত-পা ছুঁয়ে দেখছিলেন। গ্রামের ছেলেমেয়েরা খালি গায়ে থাকত এবং তারা লেখাপড়া জানত না । দৃশ্য-২ : ২০ বছর পর সেই গবেষক তার প্রাপ্ত ফলাফলের বর্তমান অবস্থা জানার জন্য আবার সেই ঝগড়াপুরে যান। কিন্তু এবার আর পায়ে হেঁটে নয় একেবারে গাড়ি হাঁকিয়ে গ্রামে ঢুকতে পারলেন। মানুষগুলো আর তাকে ছুঁয়ে দেখল না, কেউ আর খালি গায়ে নেই, ছেলেমেয়েরা দলবেঁধে স্কুলে যায়।

দিনাজপুর সরকারি কলেজ · 2024

উত্তর

দেশে প্রচলিত আইন-কানুন বা বিধি-বিধানের পরিপন্থি কোনো কাজ করাকে আইনের চোখে অপরাধ বলে গণ্য করা হয়।

উত্তর

শ্রেণি ও জাতিবর্ণ হলো সামাজিক স্তরবিন্যাসের দুইটি রূপ। শ্রেণি বলতে একই আয়, একই ধরনের সুযোগ-সুবিধা ভোগকারী গোষ্ঠীকে বোঝায়। এটি উন্মুক্ত একটি ব্যবস্থা। এ ব্যবস্থার মানুষ তার কর্মের মাধ্যমে তার সামাজিক অবস্থান পরিবর্তন করতে পারে। আবার জাতিবর্ণ হলো একটি বন্ধ ব্যবস্থা। অর্থাৎ এখানে পেশা কিংবা বিবাহ বংশ বা বর্ণের দ্বারা নির্ণীত হয়। সাধারণত হিন্দুধর্মে জাতিবর্ণ ব্যবস্থা দেখা যায় ।

উত্তর

উদ্দীপকে সামাজিক পরিবর্তনে উন্নত যোগাযোগব্যবস্থা উপাদানটিকে ইঙ্গিত দেওয়া হয়েছে। সামাজিক পরিবর্তন একটি জটিল প্রক্রিয়া। অতীত থেকে বর্তমান পর্যন্ত যেভাবে সামাজিক পরিবর্তন ঘটেছে, ভবিষ্যতেও পরিবর্তনের এ ধারা অব্যাহত থাকবে বলে বিজ্ঞানীগণ অভিমত প্রকাশ করেন। উদ্দীপকে ঝগড়াপুর গ্রামের বর্তমান চিত্রটির দিকে তাকালে আমরা দেখতে পাই, রাস্তাঘাট নির্মাণ গ্রামের মানুষের জীবনযাত্রাকে বদলে দিয়েছে। যখন এ গ্রামে যোগাযোগব্যবস্থা উন্নত ছিল না, তখন সমাজ ছিল অনগ্রসর ও অনুন্নত। কিন্তু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে সামাজিক পরিবর্তন দ্রুতগতিতে সম্পন্ন হয়েছে । কৃষিভিত্তিক সমাজব্যবস্থা শিল্পায়িত সমাজে উন্নীত হয়েছে। পূর্বে গাড়ি নিয়ে গ্রামে প্রবেশ করা না গেলেও এখন করা যায়। আবার গ্রামের মানুষের পোশাক, চাল-চলন প্রভৃতি ক্ষেত্রে উন্নতি দেখা যায়। এছাড়া গ্রামের ছেলেমেয়েরা এখন দলবেঁধে স্কুলে যায়। এককথায়, যোগাযোগব্যবস্থার উন্নয়নের ফলে ঝগড়াপুর গ্রামের সার্বিক উন্নয়ন সাধিত হয়েছে।

উত্তর

উদ্দীপকের যোগাযোগব্যবস্থার পরিবর্তনটি বাংলাদেশের অধিকাংশ গ্রামের ক্ষেত্রে প্রযোজ্য— মন্তব্যটি যথার্থ । উদ্দীপকে উল্লিখিত পরিবর্তনগুলো আমাদের সমাজব্যবস্থাকে সমৃদ্ধ করেছে। প্রযুক্তির বিকাশ সাধনের সাথে সামাজিক পরিবর্তন প্রক্রিয়া গভীরভাবে সম্পর্কযুক্ত। তথ্যপ্রযুক্তির প্রভাবে যোগাযোগব্যবস্থা উন্নত হয়েছে। গ্রামের রাস্তাঘাট পাকা করা হচ্ছে। এর ফলে গ্রামের মানুষদের যোগাযোগ ও পরিবহনব্যবস্থায় ব্যাপক উৎকর্ষ সাধিত হয়েছে। মানুষের পেশা পরিবর্তিত হচ্ছে। পূর্বে গ্রামাঞ্চলের মানুষের জীবিক নির্বাহের প্রধান উপায় ছিল কৃষিকাজ। শতকরা ৮০ ভাগ মানুষ কৃষিকাজে নিয়োজিত ছিল। বর্তমানে গ্রামের মানুষ শহরাঞ্চলের মানুষের মতো বিভিন্ন বৈচিত্র্যময় পেশায় নিয়োজিত হয়ে নিজেদের আর্থিক অবস্থা আরও সচ্ছল করতে সক্ষম হচ্ছে। বর্তমানে ঘরে ঘরে বিদ্যুৎ রয়েছে। তথ্যপ্রযুক্তির প্রভাবে সবার হাতে এসেছে মুঠোফোন। যার ফলে মানুষের মধ্যকার যোগাযোগব্যবস্থা আরও উন্নত হচ্ছে দিন দিন। গ্রামাঞ্চলে এখন অনেক শিল্পকারখানা হচ্ছে যার দরুন গ্রামের অসংখ্য বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। সেদিন আর বেশি দূরে নেই যেদিন গ্রামের মানুষ শহরের মানুষের মতো জীবনযাপন করতে পারবে। সুতরাং বলা যায়, যোগাযোগব্যবস্থার পরিবর্তন বাংলাদেশের অধিকাংশ গ্রামের ক্ষেত্রে প্রযোজ্য। আর উল্লিখিত পরিবর্তন মানুষের জীবনপ্রণালিকে বিশেষভাবে প্রভাবিত করে ।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।