উদ্দীপকের পরিবর্তনটি বাংলাদেশের অধিকাংশ গ্রামের ক্ষেত্রে প্রযোজ্য। এ বিষয়ে তোমার মতামত তুলে ধর ।
উত্তর: উদ্দীপকের যোগাযোগব্যবস্থার পরিবর্তনটি বাংলাদেশের অধিকাংশ গ্রামের ক্ষেত্রে প্রযোজ্য— মন্তব্যটি যথার্থ । উদ্দীপকে উল্লিখিত পরিবর্তনগুলো আমাদের সমাজব্যবস্থাকে সমৃদ্ধ করেছে। প্রযুক্তির বিকাশ সাধনের সাথে সামাজিক পরিবর্তন প্রক্রিয়া গভীরভাবে সম্পর্কযুক্ত। তথ্যপ্রযুক্তির প্রভাবে যোগাযোগব্যবস্থা উন্নত হয়েছে। গ্রামের রাস্তাঘাট পাকা করা হচ্ছে। এর ফলে গ্রামের মানুষদের যোগাযোগ ও পরিবহনব্যবস্থায় ব্যাপক উৎকর্ষ সাধিত হয়েছে। মানুষের পেশা পরিবর্তিত হচ্ছে। পূর্বে গ্রামাঞ্চলের মানুষের জীবিক নির্বাহের প্রধান উপায় ছিল কৃষিকাজ। শতকরা ৮০ ভাগ মানুষ কৃষিকাজে নিয়োজিত ছিল। বর্তমানে গ্রামের মানুষ শহরাঞ্চলের মানুষের মতো বিভিন্ন বৈচিত্র্যময় পেশায় নিয়োজিত হয়ে নিজেদের আর্থিক অবস্থা আরও সচ্ছল করতে সক্ষম হচ্ছে। বর্তমানে ঘরে ঘরে বিদ্যুৎ রয়েছে। তথ্যপ্রযুক্তির প্রভাবে সবার হাতে এসেছে মুঠোফোন। যার ফলে মানুষের মধ্যকার যোগাযোগব্যবস্থা আরও উন্নত হচ্ছে দিন দিন। গ্রামাঞ্চলে এখন অনেক শিল্পকারখানা হচ্ছে যার দরুন গ্রামের অসংখ্য বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। সেদিন আর বেশি দূরে নেই যেদিন গ্রামের মানুষ শহরের মানুষের মতো জীবনযাপন করতে পারবে। সুতরাং বলা যায়, যোগাযোগব্যবস্থার পরিবর্তন বাংলাদেশের অধিকাংশ গ্রামের ক্ষেত্রে প্রযোজ্য। আর উল্লিখিত পরিবর্তন মানুষের জীবনপ্রণালিকে বিশেষভাবে প্রভাবিত করে ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের পরিবর্তনটি বাংলাদেশের অধিকাংশ গ্রামের ক্ষেত্রে প্রযোজ্য। …
উদ্দীপক
দিনাজপুর সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর