উদ্দীপকে সমাজবিজ্ঞানের কোন প্রত্যয়টির ইঙ্গিত পাওয়া যায় ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে সমাজবিজ্ঞানের সামাজিক পরিবর্তন প্রত্যয়টির ইঙ্গিত পাওয়া যায়। যখন কোনো সমাজ পুনর্গঠনমূলক প্রক্রিয়ায় একটি বিশেষ সামাজিক রূপ থেকে ভিন্ন রূপ ধারণ করে তখন তাকে সামাজিক পরিবর্তন বলে। সাধারণ অর্থে সামাজিক পরিবর্তন বলতে সমাজকাঠামোর পরিবর্তনকে বোঝায় । এ প্রক্রিয়ার মাধ্যমে সমাজের অন্তর্গত মানুষের জীবনপ্রণালীতে পরিবর্তন ঘটে । উদ্দীপকের সজল সাহেব দীর্ঘদিন পর প্রবাস থেকে ফিরে তাদের গ্রামে বিভিন্ন ইতিবাচক পরিবর্তন লক্ষ করেন। তার গ্রামে বিদ্যুৎ, টেলিভিশন, বৈদ্যুতিক পাখা, মোবাইল ফোন, উন্নত পানির পাম্প, শ্যালো মেশিন প্রভৃতি প্রযুক্তির অনুপ্রবেশে মানুষের জীবনযাত্রায় যুগান্তকারী পরিবর্তন এসেছে। পূর্বোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সামাজিক পরিবর্তন প্রক্রিয়ার কারণেই সমাজকাঠামো ও মানুষের জীবনযাপনে পরিবর্তন ঘটে। এ থেকে বোঝা যায়, উদ্দীপকের বিষয়টি সামাজিক পরিবর্তন প্রত্যয়ের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সমাজবিজ্ঞানের কোন প্রত্যয়টির ইঙ্গিত পাওয়া যায় ? ব্যাখ্য…
উদ্দীপক
নোয়াখালী সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর