উদ্দীপকের বর্ণনায় উক্ত প্রত্যয়টির তুমি কী ধরনের পরিবর্তন লক্ষ করেছ, তা বিশ্লেষণ করো ।
উত্তর: উদ্দীপকের বর্ণনায় আমি সামাজিক পরিবর্তনের অন্যতম ধরন 'পরিকল্পিত পরিবর্তন' লক্ষ করেছি। সামাজিক পরিবর্তন হলো সমাজকাঠামোর অন্তর্ভুক্ত সংঘবদ্ধ মানুষের পারস্পরিক সম্পর্কের পরিবর্তন। সামাজিক পরিবর্তন দুইভাবে হতে পারে। যথা- পরিকল্পিত ও অপরিকল্পিত। পরিকল্পিত পরিবর্তন হলো সামাজিকভাবে পরিবর্তিত তথা মানবসৃষ্ট সকল পরিবর্তন। এ পরিবর্তন কীভাবে হবে, এর মাত্রা কেমন হবে তা মানুষের নিয়ন্ত্রণে থাকে। যুদ্ধ, বিদ্রোহ, নগরায়ণ, শিল্পায়ন প্রভৃতি পরিকল্পিত পরিবর্তনের উদাহরণ । উদ্দীপকের যেসব সামাজিক পরিবর্তন ঘঠেছে তার সবই পরিকল্পিত পরিবর্তনের অন্তর্ভুক্ত। কেননা গ্রামে বিদ্যুৎ পৌঁছানো, টেলিভিশন, মোবাইল ফোন, উন্নত পানির পাম্প ব্যবহার প্রভৃতি প্রযুক্তির উদ্ভাবনের ফসল। আর উদ্ভাবিত প্রযুক্তির কতটা মানুষ গ্রহণ করবে এবং কীভাবে এর ব্যবহারের মাধ্যমে জীবনকে সহজতর করে তুলবে তা সম্পূর্ণভাবে মানুষের নিয়ন্ত্রণে থাকে । উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে উল্লেখিত সামাজিক পরিবর্তনসমূহ হলো পরিকল্পিত পরিবর্তনের কিছু উদাহরণ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের বর্ণনায় উক্ত প্রত্যয়টির তুমি কী ধরনের পরিবর্তন লক্ষ করে…
উদ্দীপক
নোয়াখালী সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর