উদ্দীপকের বিষয়টি তোমার পাঠ্য বইয়ের কোন প্রত্যয়ের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের বিষয়টি পাঠ্য বইয়ের প্রগতি প্রত্যয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : সামাজিক পরিবর্তনের অন্যতম একটি ধরন হল প্রগতি। প্রগতি শব্দটির অর্থ হচ্ছে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সামনে এগিয়ে চলা। মূলত কাঙ্ক্ষিত বা বাঞ্চিত পরিবর্তনই প্রগতি। আবার মানুষের জ্ঞানের যথাযথ ব্যবহার এবং পরিকল্পনা ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে একটি বিশেষ অবস্থা থেকে আরেকটি বিশেষ অবস্থায় সামাজিক উত্তোলন কেও প্রগতি বলা হয়। যেমন ধনতান্ত্রিক সমাজব্যবস্থাকে যদি পরিকল্পনার মাধ্যমে সমাজতান্ত্রিক সমাজব্যবস্থায় পরিবর্তিত করা যায় তবে সেটি এক ধরনের প্রগতি । উদ্দীপকের কলেজের নবীন বরণ অনুষ্ঠানে পরিচালনা পরিষদের সভাপতি বলেন, “সুশিক্ষার মাধ্যমে এই জাতির ভাগ্যের ইতিবাচক পরিবর্তন সম্ভব। তোমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে কাঙ্খিত লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে হবে।” অর্থাৎ তার বক্তব্যে প্রগতির বিষয়টি লক্ষ্য করা যায়। তাই বলা যায়, উদ্দীপকের বিষয়টি পাঠ্য বইয়ের প্রগতি প্রত্যয়ের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের বিষয়টি তোমার পাঠ্য বইয়ের কোন প্রত্যয়ের সাথে সাদৃশ্যপূর…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর