উদ্দীপকের ড. জামানের চিকিৎসায় সামাজিক পরিবর্তনের কোন কারণটির প্রভাব লক্ষণীয়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ড. জামানের চিকিৎসায় সামাজিক পরিবর্তনের প্রযুক্তিগত কারণটির প্রভাব লক্ষণীয়। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : প্রযুক্তিগত বিকাশের ফলে উন্নত জীবনযাপনের বিভিন্ন সুযোগ বর্তমানে মানুষের হাতে এসে পৌঁছেছে। আর এর ফলে বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মধ্য দিয়ে মানব জীবনে এর বিশ্বাস, চিন্তাধারা, মূল্যবোধ, পরিবার এবং অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের পরিবর্তনের সূচনা ঘটে। বর্তমান সময়ে খেলাধুলা, বিনোদন, আমোদ প্রমোদ, পোশাক, শিক্ষা, চিকিৎসা সকল ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির প্রভাব লক্ষণীয়। বর্তমান সময়ে চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা অনেক আধুনিক এবং সহজ হয়েছে। এছাড়াও আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করে রোগ নির্ণয়, চিকিৎসা পদ্ধতি ইত্যাদি সহজতর হচ্ছে। উদ্দীপকেও দেখা যায়, ড. জামান স্যার হঠাৎ অসুস্থ হয়ে গেলে তাকে হাসপাতালে নেওয়া হয়। এ সময় অল্পসময়ের মধ্যে এই আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে চিকিৎসক তার সমস্যা নির্ণয় করে ফেলেন। এছাড়াও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে তার অপারেশন শেষ করেন। তাই বলা যায়, উদ্দীপকের ড. জামানের চিকিৎসায় সামাজিক পরিবর্তনের প্রযুক্তিগত কারণটির প্রভাব লক্ষণীয়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ড. জামানের চিকিৎসায় সামাজিক পরিবর্তনের কোন কারণটির প্রভা…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর