উক্ত কারণটি সামাজিক পরিবর্তনের একমাত্র কারণ নয় - বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত কারণটি তথ প্রযুক্তিগত পরিবর্তন সামাজিক পরিবর্তনের একমাত্র কারণ নয়। নিম্নে মন্তব্যটি বিশ্লেষণ করা হলো: জনসংখ্যার আয়তন, গঠন, বিন্যাস প্রভৃতি দ্বারা সামাজিক পরিবর্তন বহুলাংশে প্রভাবিত হয়। বিশেষ করে জনসংখ্যার হ্রাস-বৃদ্ধি, গঠন কাঠামো প্রভৃতির পরিবর্তন সমাজের বিভিন্ন প্রথা প্রতিষ্ঠানের মধ্যে পরিবর্তন এনে দেয়। এছাড়াও প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন পরিবর্তন যেমন প্রাকৃতিক দুর্যোগ, আবহাওয়া, জলবায়ু, ভূমির উর্বরতা শক্তি বৃদ্ধি প্রভৃতির ফলে সমাজে ব্যাপক পরিবর্তন সাধিত হয়। পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও ধর্মীয় প্রভাবে অনেক সময় সমাজের ব্যাপক পরিবর্তন হয়। এছাড়া মনস্তাত্ত্বিক উপাদান, সাংস্কৃতিক উপাদান, বিদেশি সংস্কৃতির প্রভাব প্রভৃতির ফলে সমাজে নানাবিধ পরিবর্তন ঘটে। উদ্দীপকে উল্লিখিত ড. জামানের ক্ষেত্রে প্রযুক্তিগত উন্নয়নের ফলে সামাজিক পরিবর্তনের বিষয়টি উল্লেখ রয়েছে। প্রযুক্তিগত উন্নয়নের ফলে ব্যাপক সামাজিক পরিবর্তন সাধিত হয়। কিন্তু শুধুমাত্র প্রযুক্তিগত উন্নয়নের কারণেই সামাজিক পরিবর্তন হয় না, উপরে উল্লেখিত অন্যান্য কারণগুলোর ফলেও সামাজিক পরিবর্তন হয়। তাই বলা যায়, প্রযুক্তিগত পরিবর্তন সামাজিক পরিবর্তনের একমাত্র কারণ নয়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উক্ত কারণটি সামাজিক পরিবর্তনের একমাত্র কারণ নয় - বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর