উদ্দীপকে রবিরুলের ভূমিকা কি সামাজিক প্রগতি আনতে সক্ষম হবে? তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে রবিরুলের ভূমিকা সামাজিক প্রগতি আনতে সক্ষম বলে আমি মনে করি সামাজিক পরিবর্তনের একটি বিশেষ ধরন হলো প্রগতি । প্রগতি শব্দটি ল্যাটিন শব্দ 'Pro-gredio [গণিত] থেকে এসছে। যার অর্থ To step forward বা সামনে চলা। প্রগতির মৌলিক অর্থ হচ্ছে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সামনে চলা। যেমন— শিক্ষা অর্জনের ক্ষেত্রে প্রগতি আবার মানুষের জ্ঞানের যথাযথ ব্যবহার এবং পরিকল্পনা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে একটি বিশেষ অবস্থা থেকে আরেকটি বিশেষ অবস্থায় সামাজিক উত্তরণকে প্রগতি বলা হয়। ম্যাকাইভারের মতে, আকাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে মানবীয় প্রয়াসের ইতিবাচক পরিবর্তন হলো প্রগতি । উদ্দীপকে দেখা যায়, সামুদ্রিক ঝড়ের কারণে কৃষি জমি লবণাক্ত হয়ে পড়ে। এ অবস্থায় রবিরুল কৃষিতে উচ্চতর ডিগ্রী নিয়ে গ্রামে এসে কৃষকদের সংঘটিত করে বৈজ্ঞানিক চাষাবাদের চেষ্টা করে এবং মানুষ এর সুফলও পায়। অর্থাৎ রবিরুলের চেষ্টায় গ্রামটি একটি বিশেষ অবস্থা থেকে আরেকটি বিশেষ অবস্থায় উত্তরণ করেছে, যা সমাজের মানুষের জন্য কাঙ্ক্ষিত এবং ইতিবাচক। আর এ প্রক্রিয়াটি মূলত উপরের আলোচিত প্রগতিকে নির্দেশ করে । সুতরাং উপরে আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকের রবিরুলের কর্মখাণ্ড সামাজিক প্ৰগতি আনতে সক্ষম ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রবিরুলের ভূমিকা কি সামাজিক প্রগতি আনতে সক্ষম হবে? তোমার মত…
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর