উদ্দীপকে A সমাজবিজ্ঞানের কোন মৌল প্রত্যয়? তার বৈশিষ্ট্য ব্যাখা কর।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] হলো সমাজবিজ্ঞানের অন্যতম মৌল 'প্রত্যয় সামাজিক পরিবর্তন' । কালের আবর্তনে সমাজে বসবাসরত মানুষের আচার-আচরণ, সংস্কৃতি, সভ্যতা, রুচিবোধ, মূল্যবোধ, পারস্পরিক সম্পর্ক ও সামাজিক প্রতিষ্ঠানসমূহের যে পরিবর্তন সাধিত হয়, তাকে সামাজিক পরিবর্তন বলে । অর্থাৎ সামাজিক পরিবর্তন হচ্ছে সমাজের এক স্তর থেকে অন্য স্তরে রূপান্তরিত হওয়া। সামাজিক পরিবর্তন যেমন ইতিবাচক হতে পারে তেমনি নেতিবাচকও হতে পারে। সামাজিক পরিবর্তনের ফলে মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনেরও পরিবর্তন ঘটে। এ প্রেক্ষিতে সামাজিক পরিবর্তনের অর্থ হলো সংঘবদ্ধ মানুষের পারস্পরিক সম্পর্কের পরিবর্তন। কিংসলে ডেভিসের মতে, সামাজিক পরিবর্তন সামাজিক সংগঠন তথা সমাজ কাঠামো এবং সমাজের ক্রিয়ার রূপান্তর। মরিস গিন্সবার্গ-এর মতে, সামাজিক পরিবর্তন হলো সমাজ কাঠামোর পরিবর্তন। উদ্দীপকের 'A [গণিত] অংশে দেখানো হয়েছে, এক অবস্থা থেকে অন্য অবস্থার রূপান্তর'। এ বৈশিষ্ট্য মূলত উপরে আলোচিত সামাজিক পরিবর্তনের সাথে সাদৃশ্যপূর্ণ । সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকে নির্দেশিত 'A [গণিত] মূলত সামাজিক পরিবর্তনকে ইঙ্গিত করে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে A সমাজবিজ্ঞানের কোন মৌল প্রত্যয়? তার বৈশিষ্ট্য ব্যাখা কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর