উদ্দীপকে A-এর সাথে B, C, D পারস্পরিক সম্পর্কযুক্ত —বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] হলো সামাজিক পরিবর্তন, 'B [গণিত] হলো উন্নয়ন, 'C [গণিত] হলো বিবর্তন এবং 'D [গণিত] হলো প্রগতি । সামাজিক পরিবর্তন, উন্নয়ন, বিবর্তন এবং প্রগতি প্রত্যয়গুলো পারস্পরিক সম্পর্কে যুক্ত। এ... প্রত্যয়গুলো একটির সাথে আরেকটি এমনভাবে সম্পর্কযুক্ত যে, এদের একটিকে নিয়ে আলোচনা করতে হলে অন্যটিকে বাদ দেওয়া যায় না। এ প্রসঙ্গে টি.বি. বটোমোর বলেন, একেবারে গোড়ার দিকের তত্ত্ব আলোচনায় সামাজিক পবির্তন, বিবর্তন, উন্নয়ন, প্রগতি প্রভৃতি শব্দগুলো প্রায়ই সমার্থক হিসেবে ব্যবহার হতো। সামাজিক পরিবর্তন হলো সমাজের একস্তর থেকে অন্যস্তরে রূপান্তরিত হওয়া। এ পরিবর্তনের ফলে কখনো নতুন কিছুর আবির্ভাব ঘটে আবার কখনো পুরাতনের পুনরাবৃত্তি ঘটে। আর সমাজের ইতিবাচক পরিবর্তন হলো উন্নয়ন। অর্থাৎ সামাজিক পরিবর্তনের ফলে যে উন্নয়ন হয় তা অপেক্ষাকৃত উন্নততর অবস্থাকে বোঝায়। আবার বিবর্তন হলো একটি ধারায় বিভিন্ন শাখা প্রশাখায় বিস্তৃত হওয়া যে শাখাগুলো আবার অনির্দিষ্টভাবে বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে পড়ে। অর্থাৎ বিবর্তন হলো এমন এক প্রক্রিয়া, যা দীর্ঘ সময় ধরে শেষ পর্যন্ত নতুন কিছু উৎপাদন করে যার পরিবর্তনের মধ্যে একটা ধারাবাহিকতা আছে। আবার কাঙ্ক্ষিত লক্ষ্যে পরিবর্তন সাধন করাই হলো প্রগতি। আর সামাজিক প্রগতি হলো কোনো নির্দিষ্ট উদ্দেশ্যের অভিমুখে সমাজের অগ্রগমন ও ক্রমোন্নতি উপরের আলোচনা থেকে প্রতীয়মান যে, সামাজিক পরিবর্তন, উন্নয়ন, বিবর্তন এবং প্রগতি প্রত্যয়গুলো একটি আরেকটির দ্বারা প্রভাবিত হয়। সুতরাং এ কথা স্পষ্ট যে, সামাজিক পরিবর্তন, উন্নয়ন, বিবর্তন এবং প্রগতি প্রত্যয়গুলো পারস্পরিক সম্পর্কে আবদ্ধ ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে A-এর সাথে B, C, D পারস্পরিক সম্পর্কযুক্ত —বিশ্লেষণ কর ।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর