শেয়ারFacebookWhatsApp

ঘটনা-১ সামাজিক পরিবর্তনের কোন কারণকে নির্দেশ করছে? ব্যাখ্যা করো।

উত্তর: ঘটনা-১ সামাজিক পরিবর্তনের প্রযুক্তিগত কারণকে নির্দেশ করছে। প্রযুক্তি হচ্ছে জ্ঞানের এমন প্রায়োগিক দিক, যা মানুষের জীবনযাত্রাকে সহজ করার উদ্দেশ্যে আবিষ্কৃত ও ব্যবহৃত হয়। আর প্রযুক্তি ব্যবহারের ফলে সময়ের ব্যবধানে সামাজিক আচরণ, অনুষ্ঠান-প্রতিষ্ঠান, মূল্যবোধসহ সমগ্র সমাজকাঠামোর যে পরিবর্তন ঘটে, তাকে প্রযুক্তিগত সামাজিক পরিবর্তন বলে। কম্পিউটার, মোবাইল ফোন, ইন্টারনেট প্রভৃতি প্রযুক্তির কল্যাণে সমগ্র বিশ্ব আজ মানুষের হাতের মুঠোয়। এগুলো যেমন 'যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন এনেছে তেমন মানুষের জীবনপ্রণালি, চিন্তাধারা ও পারস্পরিক সম্পর্কের ধরনও বদলে দিয়েছে। যেমনটি উদ্দীপকের বর্ণনায়ও লক্ষণীয়। উদ্দীপকের ঘটনা-১ এ দেখা যায়, তারিন উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদন করে। এমনকি ভর্তির সকল কার্যক্রম সে অনলাইনেই সম্পন্ন করে। অর্থাৎ সে ইন্টারনেট ও কম্পিউটার ব্যবহার করে ঘরে বসেই বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করেছে। যা তথ্য প্রযুক্তির আমূল পরিবর্তন ছাড়া কখনোই সম্ভব হতো না। তাই বলা যায়, উদ্দীপকের ঘটনা-১ এ সামাজিক পরিবর্তনের প্রযুক্তিগত কারণকে ইঙ্গিত করা হয়েছে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

ঘটনা-১ সামাজিক পরিবর্তনের কোন কারণকে নির্দেশ করছে? ব্যাখ্যা করো।

উদ্দীপক

ঘটনা-১: তারিন উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদন করে। ভর্তির সকল কার্যক্রম সে অনলাইনেই সম্পন্ন করে। বিশ্ববিদ্যালয়ে পরিচিতিমূলক ক্লাসে সে দেখতে পায়, বিভিন্ন দেশ হতে অনেক শিক্ষার্থী এখানে তাঁর মতো একই প্রক্রিয়ায় ভর্তি হয়েছে। ঘটনা-২: কয়েক বছর আগে ঘূর্ণিঝড় 'আইলা' করিম মিয়ার সর্বস্ব কেড়ে নিয়েছিল। জীবিকার তাগিদে পরিবারসহ তখন তিনি শহরে চলে আসেন ৷ এখানে এসে তিনি রিকশা চালান এবং পরিবারসহ একটি বস্তিতে ৰাস করেন।

ঢাকা কলেজ · 2024

উত্তর

প্রগতি হলো একটি বিশেষ অবস্থা থেকে আরেকটি কাঙ্ক্ষিত বিশেষ অবস্থায় উত্তরণ।

উত্তর

আদিম সাম্যবাদী সমাজে কোনো শ্রেণির অস্তিত্ব ছিল না বলে একে শোষণহীন সমাজ বলা হয়। জার্মান সমাজতাত্ত্বিক কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ অনুযায়ী, আদিম সাম্যবাদ হলো সবচেয়ে প্রাচীন সমাজব্যবস্থা। যেখানে কোনো ব্যক্তিগত সম্পত্তি ছিল না বরং সকল সম্পত্তি ছিল যৌথ মালিকানার অন্তর্ভুক্ত। ফলে সে সমাজে কোনো শ্রেণিদ্বন্দ্ব বা সংঘাত ছিল না। এজন্য আদিম সাম্যবাদী সমাজকে শোষণহীন সমাজ হিসেবে অভিহিত করা হয়।

উত্তর

ঘটনা-১ সামাজিক পরিবর্তনের প্রযুক্তিগত কারণকে নির্দেশ করছে। প্রযুক্তি হচ্ছে জ্ঞানের এমন প্রায়োগিক দিক, যা মানুষের জীবনযাত্রাকে সহজ করার উদ্দেশ্যে আবিষ্কৃত ও ব্যবহৃত হয়। আর প্রযুক্তি ব্যবহারের ফলে সময়ের ব্যবধানে সামাজিক আচরণ, অনুষ্ঠান-প্রতিষ্ঠান, মূল্যবোধসহ সমগ্র সমাজকাঠামোর যে পরিবর্তন ঘটে, তাকে প্রযুক্তিগত সামাজিক পরিবর্তন বলে। কম্পিউটার, মোবাইল ফোন, ইন্টারনেট প্রভৃতি প্রযুক্তির কল্যাণে সমগ্র বিশ্ব আজ মানুষের হাতের মুঠোয়। এগুলো যেমন 'যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন এনেছে তেমন মানুষের জীবনপ্রণালি, চিন্তাধারা ও পারস্পরিক সম্পর্কের ধরনও বদলে দিয়েছে। যেমনটি উদ্দীপকের বর্ণনায়ও লক্ষণীয়। উদ্দীপকের ঘটনা-১ এ দেখা যায়, তারিন উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদন করে। এমনকি ভর্তির সকল কার্যক্রম সে অনলাইনেই সম্পন্ন করে। অর্থাৎ সে ইন্টারনেট ও কম্পিউটার ব্যবহার করে ঘরে বসেই বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করেছে। যা তথ্য প্রযুক্তির আমূল পরিবর্তন ছাড়া কখনোই সম্ভব হতো না। তাই বলা যায়, উদ্দীপকের ঘটনা-১ এ সামাজিক পরিবর্তনের প্রযুক্তিগত কারণকে ইঙ্গিত করা হয়েছে।

উত্তর

ঘটনা-২ এ ভৌগোলিক কারণে সামাজিক পরিবর্তনকে নির্দেশ করছে। যা শহুরে সমাজকাঠামোয় জনমিতিক ও আর্থ-সামাজিক পরিবর্তন ঘটাবে বলে আমি মনে করি । সামাজিক পরিবর্তন... বলতে, সমাজকাঠামোর পরিবর্তনকে বোঝায়। ভৌগোলিক বা পরিবেশগত কারণ হলো সামাজিক পরিবর্তনের অন্যতম কারণ। ভৌগোলিক অবস্থানগত কারণে সৃষ্ট 'বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সমাজ পরিবর্তনে ব্যাপক প্রভাব ফেলে। বিশেষ করে বন্যা, খরা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, নদীভাঙন প্রভৃতি সমাজকাঠামোর আমূল পরিবর্তন ঘটাতে পারে। উদ্দীপকের ঘটনা-২ এ করিম মিয়া ঘূর্ণিঝড় আইলায় নিজের সর্বস্ব হারিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। তিনি শহরে পাড়ি জমান এবং বস্তিতে বসবাস শুরু করেন । যা ভৌগোলিক কারণে সামাজিক পরিবর্তন নির্দেশ করে। উদ্দীপকের ঘটনা-২ তথা ভৌগোলিক কারণে মানুষ প্রতিনিয়ত গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমালে শহরের জনসংখ্যা বৃদ্ধি পাবে। এর ফলে বস্তিগুলোতে ঘনবসতি সৃষ্টি হবে কিংবা নতুন বস্তি গড়ে তুলতে হতে পারে। ক্রমবর্ধমান এ জনসংখ্যার কর্মসংস্থানের জন্য শহরে বিদ্যমান ক্ষেত্রগুলোতে মানুষের চাপ বাড়বে। এতে করে কর্মক্ষেত্রে প্রবেশে প্রতিযোগিতা বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে সর্বস্ব হারিয়ে যারা শহরে পাড়ি জমায় তারা মূলত শহুরে কাঠামোয় দরিদ্র শ্রেণিতে অবস্থান করে। অর্থাৎ শহরে বিদ্যমান জনসংখ্যার সাথে সাথে দরিদ্র শ্রেণির জনসংখ্যাও বৃদ্ধি পায়। এতে করে শহরের মাথাপিছু আয় ও মাথাপিছু উৎপাদন কমে যেতে পারে'। অর্থাৎ শহুরে সমাজ কাঠামোর আর্থ-সামাজিক ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। পরিশেষে বলা যায়, ঘূর্ণিঝড়, নদীভাঙন প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের ফলে মানুষ গ্রাম থেকে শহরে স্থানান্তরিত হলে শহরের জনসংখ্যা কাঠামো, উৎপাদন ব্যবস্থা ও আর্থ-সামাজিক ব্যবস্থায় নানাবিধ পরিবর্তন ঘটতে পারে ।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।