ঘটনা-২ শহুরে সমাজকাঠামোতে কীরূপ পরিবর্তন ঘটবে বলে তুমি মনে কর? সুচিন্তিত মতামত দাও।
উত্তর: ঘটনা-২ এ ভৌগোলিক কারণে সামাজিক পরিবর্তনকে নির্দেশ করছে। যা শহুরে সমাজকাঠামোয় জনমিতিক ও আর্থ-সামাজিক পরিবর্তন ঘটাবে বলে আমি মনে করি । সামাজিক পরিবর্তন... বলতে, সমাজকাঠামোর পরিবর্তনকে বোঝায়। ভৌগোলিক বা পরিবেশগত কারণ হলো সামাজিক পরিবর্তনের অন্যতম কারণ। ভৌগোলিক অবস্থানগত কারণে সৃষ্ট 'বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সমাজ পরিবর্তনে ব্যাপক প্রভাব ফেলে। বিশেষ করে বন্যা, খরা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, নদীভাঙন প্রভৃতি সমাজকাঠামোর আমূল পরিবর্তন ঘটাতে পারে। উদ্দীপকের ঘটনা-২ এ করিম মিয়া ঘূর্ণিঝড় আইলায় নিজের সর্বস্ব হারিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। তিনি শহরে পাড়ি জমান এবং বস্তিতে বসবাস শুরু করেন । যা ভৌগোলিক কারণে সামাজিক পরিবর্তন নির্দেশ করে। উদ্দীপকের ঘটনা-২ তথা ভৌগোলিক কারণে মানুষ প্রতিনিয়ত গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমালে শহরের জনসংখ্যা বৃদ্ধি পাবে। এর ফলে বস্তিগুলোতে ঘনবসতি সৃষ্টি হবে কিংবা নতুন বস্তি গড়ে তুলতে হতে পারে। ক্রমবর্ধমান এ জনসংখ্যার কর্মসংস্থানের জন্য শহরে বিদ্যমান ক্ষেত্রগুলোতে মানুষের চাপ বাড়বে। এতে করে কর্মক্ষেত্রে প্রবেশে প্রতিযোগিতা বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে সর্বস্ব হারিয়ে যারা শহরে পাড়ি জমায় তারা মূলত শহুরে কাঠামোয় দরিদ্র শ্রেণিতে অবস্থান করে। অর্থাৎ শহরে বিদ্যমান জনসংখ্যার সাথে সাথে দরিদ্র শ্রেণির জনসংখ্যাও বৃদ্ধি পায়। এতে করে শহরের মাথাপিছু আয় ও মাথাপিছু উৎপাদন কমে যেতে পারে'। অর্থাৎ শহুরে সমাজ কাঠামোর আর্থ-সামাজিক ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। পরিশেষে বলা যায়, ঘূর্ণিঝড়, নদীভাঙন প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের ফলে মানুষ গ্রাম থেকে শহরে স্থানান্তরিত হলে শহরের জনসংখ্যা কাঠামো, উৎপাদন ব্যবস্থা ও আর্থ-সামাজিক ব্যবস্থায় নানাবিধ পরিবর্তন ঘটতে পারে ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
ঘটনা-২ শহুরে সমাজকাঠামোতে কীরূপ পরিবর্তন ঘটবে বলে তুমি মনে কর? সুচি…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর