আলীপুর গ্রামের সামাজিক পরিবর্তনে কোন উপাদানের প্রভাব লক্ষ করা যায়? ব্যাখ্যা করো।
উত্তর: আলীপুর গ্রামের সামাজিক পরিবর্তনে যোগাযোগ ব্যবস্থার প্রভাব লক্ষ করা যায়। একটি দেশের সামাজিক উন্নয়নে অন্যতম অনুঘটক হিসেবে কাজ করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। যা বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য। এদেশে বর্তমানে গ্রামের সাথে শহরের সড়ক, রেল, নৌপথে যোগাযোগ স্থাপিত হয়েছে। তাছাড়া ই-মেইল, ফ্যাক্স, ইন্টারনেটের ফলে পৃথিবীর অন্যান্য দেশের সাথে খুব সহজেই যোগাযোগ রক্ষা করা যাচ্ছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে দেশে দ্রুত নগরায়ণ ও শিল্পায়ন ঘটে, य কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে এবং সামাজিক পরিবর্তন সাধিত হয় । উদ্দীপকের আলীপুর গ্রামে একটি সেতু নির্মিত হয়েছে, যার ফলে গ্রামের মানুষ দ্রুত সময়ে শহরে আসতে পারছে। তারা তাদের শিক্ষা, চিকিৎসা ও অন্যান্য সুবিধাসমূহ দ্রুত শহর থেকে গ্রহণ করতে পারছে। এ সেতুটি নির্মাণ হওয়ার পর গ্রামের সাথে শহরের যোগাযোগ আরো সুদৃঢ় হয়েছে। ফলে দ্রুত সামাজিক পরিবর্তন হচ্ছে। তাই বলা যায়, উক্ত গ্রামের সামাজিক পরিবর্তনে যোগাযোগ ব্যবস্থার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব রয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
আলীপুর গ্রামের সামাজিক পরিবর্তনে কোন উপাদানের প্রভাব লক্ষ করা যায়?…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর