উদ্দীপকে সামাজিক পরিবর্তনের কোন উপাদানটির কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর
উত্তর: উদ্দীপকে সামাজিক পরিবর্তনের প্রযুক্তিগত উপাদানের কথা বলা হয়েছে। নিচে তা বিশ্লেষণ করা হলো : সময়ের ব্যবধানে সামাজিক আচরণ অনুষ্ঠান প্রতিষ্ঠান মূল্যবোধ সহ সমগ্র সমাজ কাঠামোয় যে পরিবর্তন ঘটে তাই হচ্ছে সামাজিক পরিবর্তন। সামাজিক পরিবর্তন সংগঠনের কিছু উপাদান মৌলিক ভূমিকা রাখে। এসব উপাদানের অন্যতম হলো প্রযুক্তি। প্রযুক্তির উদ্ভাবন ও ব্যবহারের ফলে সমাজ এবং সভ্যতায় নানাবিদ পরিবর্তন ঘটছে। শিল্পায়ন, নগরায়ন, তথ্যের অবাধ প্রবাহ ইত্যাদি প্রযুক্তির অনন্য অবদান। প্রযুক্তির ব্যবহার মানুষের জীবন প্রণালী, বিশ্বাস, মূল্যবোধ ও সামাজিক ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এনেছে। যেমনটা উদ্দীপকে লক্ষ্য করা যায়। উদ্দীপকে গনি মিয়া মোবাইলের মাধ্যমে কৃষি সংক্রান্ত নানা তথ্য ও সমাধান জেনে গ্রামের মানুষকে পরামর্শ দিয়ে থাকেন। তার এ কার্যক্রম প্রযুক্তিগত উপাদানের ফলে সম্ভব হয়েছে। প্রযুক্তি সফলভাবে ব্যবহারের ফলে গুণী মেয়ে এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পেরেছেন। অথচ তার বাবা-দাদার আমলে প্রযুক্তির প্রসার না ঘটে তাদের নানা ধরনের কষ্ট করতে হয়েছে। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকের গনি মিয়ার জীবনে যে পরিবর্তনে এসেছে তা সামাজিক পরিবর্তনের প্রযুক্তিগত উপাদানকেই নির্দেশ করে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সামাজিক পরিবর্তনের কোন উপাদানটির কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর