গনি মিয়ার অবস্থার উন্নয়ন ও সামাজিক পরিবর্তন এক সূত্রে গাঁথা - বিশ্লেষণ কর।
উত্তর: গনি মিয়ার অবস্থার উন্নয়ন ও সামাজিক পরিবর্তন এক সূত্রে গাঁথা— উক্তিটি যথার্থ। সামাজিক পরিবর্তন হলো সমাজ কাঠামো পরিবর্তন। অর্থাৎ সমাজ যখন একটি বিশেষ অবস্থা থেকে অন্য রূপে পরিবর্তিত হয় তখন তাকে সামাজিক পরিবর্তন বলে। অন্যদিকে উন্নয়ন হচ্ছে একটি ইতিবাচক সামাজিক পরিবর্তন প্রক্রিয়া। উন্নয়ন সামাজিক পরিবর্তনের একটি উল্লেখযোগ্য অংশ হওয়ায় এ দুইটি একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত। যদিও এসব ধরনের উন্নয়নকে সামাজিক পরিবর্তনের এক একটি রূপ হিসেবে চিহ্নিত করা গেলেও সকল সামাজিক পরিবর্তনের উন্নয়ন হিসেবে আখ্যায়িত করা যায় না। কারণ সামাজিক পরিবর্তন সবসময় ইতিবাচক নাও হতে পারে। আর উন্নয়ন হচ্ছে কেবল ইতিবাচক পরিবর্তন। এই দৃষ্টিকোণ থেকে উদ্দীপকের পরিবর্তনগুলোকে সামাজিক পরিবর্তন এবং উন্নয়ন উভয়ই বলা যায়। কারণ গনি মিয়ার জীবনে যেসব পরিবর্তন এসেছে তার পুরোটাই ইতিবাচক। অর্থাৎ গনি মিয়া জীবনে উন্নয়ন এবং সামাজিক পরিবর্তনের একই সূত্রে গাথা। সুতরাং বলা যায় যে, প্রকৃতিগত দিক থেকে গনি মিয়ার আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও সামাজিক পরিবর্তন একই সূত্রে গাঁথা।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
গনি মিয়ার অবস্থার উন্নয়ন ও সামাজিক পরিবর্তন এক সূত্রে গাঁথা - বিশ্…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর