উদ্দীপকে সামাজিক পরিবর্তনের কোন কারণের প্রতি ইংগিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে সামাজিক পরিবর্তনের অন্যতম কারণ যোগাযোগ ব্যবস্থার প্রতি ইঙ্গিত করা হয়েছে। অবকাঠামোগত উন্নয়ন ও উন্নত যোগাযোগ ব্যবস্থা সামাজিক পরিবর্তনে মুখ্য ভূমিকা পালন করে। যোগাযোগ ব্যবস্থাকে সামাজিক পরিবর্তনের পূর্বশর্ত বলা যেতে পারে। যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হয়েছে সামাজিক পরিবর্তনও তত দ্রুততর হয়েছে, বিকাশ লাভ করেছে সমাজ। গ্রামের সাথে শহরের সড়ক, রেল বা জলপথের যোগাযোগ নিশ্চিত হলে গ্রামের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন হতে বাধ্য। আবার টেলিফোন, ফ্যাক্স, ইন্টারনেট, মোবাইল ফোন ইত্যাদি যোগাযোগ ব্যবস্থা নগর জীবনের আর্থ-সামাজিক ক্ষেত্রে নবযুগের সূচনা করেছে। এর ফলে এখন বিশ্বব্যাপী যোগাযোগ করা সম্ভব হচ্ছে মুহূর্তের মধ্যেই। উদ্দীপকের দবির মিয়া বলেন, আগে চিঠিপত্র আসতে দিনের পর দিন লেগে যেত। এখন চিঠিপত্র পৃথিবীর যেকোনো প্রান্তে খুব অল্প সময়ে পাঠানো যায়। ঘরে বসেই পৃথিবীর যাবতীয় খবরাখবর পাওয়া যায়, যা মূলত সামাজিক পরিবর্তনে উন্নত যোগাযোগ ব্যবস্থার ভূমিকাকে নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকে সামাজিক পরিবর্তনের অন্যতম কারণ উন্নত যোগাযোগ ব্যবস্থার প্রতি ইঙ্গিত করা হয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সামাজিক পরিবর্তনের কোন কারণের প্রতি ইংগিত করা হয়েছে? ব্যাখ…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর