উদ্দীপকে বর্ণিত সামাজিক পরিবর্তন একটি বিশেষ সমাজ ব্যবস্থাকে নির্দেশ করে- যুক্তিসহ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সামাজিক পরিবর্তন একটি বিশেষ সমাজব্যবস্থা তথা শিল্প সমাজব্যবস্থাকে নির্দেশ করে। শিল্পযুগে সমাজব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়। সামন্তযুগে যারা শোষিত শ্রেণি ছিল তারাই এ সময় যোগ দেয় কলকারখানায়। মজুরির বিনিময়ে তারা কাজ করতে শুরু করে। প্রত্যেকেই যার যার ব্যক্তিগত সম্পত্তি উৎপাদনের কাজে ব্যবহার করে মুনাফা অর্জন করতে থাকে। ক্ষুদ্র শিল্পকারখানাগুলো রূপান্তরিত হয় বৃহৎ আকারের শিল্পকারখানায়। ভূমিতে যান্ত্রিক চাষের ফলে উৎপাদন বেড়ে যায় বহুগুণ। সম্পত্তির হস্তান্তর, বেচাকেনা ও লগ্নি বৃদ্ধি পায়। সমাজ হয় অধিকতর গতিশীল, বৃদ্ধি পায় শ্রেণি বৈষম্য, মানুষের পেশায় আসে বৈচিত্র্যময় পরিবর্তন। শুধু তাই নয় এ সমাজব্যবস্থায় মানুষের জীবনযাপন প্রণালিতেও ব্যাপক পরিবর্তন এসেছে। উদ্দীপকের দবির মিয়া বলেন, "কলকারখানা স্থাপনের ফলে মানুষের পেশায় এসেছে বৈচিত্র, জীবনযাপন প্রণালিতে এসেছে পরিবর্তন"। এর মাধ্যমে মূলত তিনি শিল্প সমাজব্যবস্থাকে নির্দেশ করেছেন, যা উপরের আলোচনার সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত সামাজিক পরিবর্তন একটি বিশেষ সমাজব্যবস্থা অর্থাৎ শিল্প সমাজব্যবস্থাকে নির্দেশ করে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সামাজিক পরিবর্তন একটি বিশেষ সমাজ ব্যবস্থাকে নির্দেশ…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর