উদ্দীপকের সৈকত গ্রামে এসে কী ধরনের সামাজিক পরিবর্তন লক্ষ করলেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সৈকত গ্রামে এসে প্রযুক্তিগত সামাজিক পরিবর্তন লক্ষ করলেন। সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে প্রযুক্তিগত উপাদানের গুরুত্ব ও তাৎপর্য বিতর্কের ঊর্ধ্বে। প্রযুক্তিগত উপাদানের প্রভাবে সমগ্র বিশ্ব আজ মানুষের হাতের মুঠোয়। মানুষ আজ মুহূর্তের মধ্যেই তার কঠিন কাজগুলো অল্প সময়ের মধ্যে করছে। এমনকি মানুষ ঘরে বসেই দেশের বাইরে যোগাযোগ রক্ষা করে চলছে। এই প্রযুক্তিগত পরিবর্তনের ছোঁয়া এখন প্রতিটি ক্ষেত্রেই লক্ষ করা যাচ্ছে। বর্তমানে শিক্ষা, চিকিৎসা, কৃষি, শিল্প প্রতিটি ক্ষেত্রে এই প্রযুক্তিগত উপাদান ব্যবহার করা হচ্ছে। ফলে সমাজব্যবস্থায় যেমন আমূল পরিবর্তন সাধিত হয়েছে, তেমনি মানুষের কাজগুলো এখন সহজসাধ্য হয়েছে। উদ্দীপকের সৈকত দীর্ঘদিন পর গ্রামে ফিরে রাস্তাঘাট, অবকাঠামোর ব্যাপক পরিবর্তন দেখে মুগ্ধ হন। তিনি গ্রামের প্রতিটি ঘরে বিদ্যুৎ, টেলিভিশন দেখে আরো বিস্মিত হন। শিক্ষাক্ষেত্রেও বিভিন্ন প্রযুক্তির ব্যবহার তাকে মুগ্ধ করে। সৈকতের দেখা এই পরিবর্তনগুলো প্রযুক্তিগত উপাদানের ভূমিকার কথাই তুলে ধরে। তাই বলা যায়, সৈকত গ্রামে এসে প্রযুক্তিগত সামাজিক পরিবর্তন লক্ষ করেন।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের সৈকত গ্রামে এসে কী ধরনের সামাজিক পরিবর্তন লক্ষ করলেন? ব্য…
উদ্দীপক
Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর