শেয়ারFacebookWhatsApp

উক্ত পরিবর্তন শিক্ষাক্ষেত্রে কী ভূমিকা রাখছে? বিশ্লেষণ করো।

উত্তর: প্রযুক্তিগত পরিবর্তন শিক্ষাক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে। শিক্ষার অন্যতম উদ্দেশ্য শিক্ষার্থীদের যুগোপযোগী জ্ঞান ও দক্ষতা প্রদান করে দক্ষ জনশক্তি হিসেবে কর্মজীবনের জন্য প্রস্তুত করা। আর এই দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা হয় আধুনিক প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা। বর্তমান সময়ে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির প্রয়োগের নানাবিধ প্রয়াস লক্ষ করা যায়। বিভিন্ন দেশের সরকার তাদের শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে শিক্ষা পাঠ্যক্রমে ICT অন্তর্ভুক্ত করেছে। আবার তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আকর্ষণীয় ডিজিটাল শিক্ষা উপকরণ প্রস্তুত করা হচ্ছে, যার মাধ্যমে শিক্ষার্থীরা সহজে ও আনন্দের সাথে বিবিধ বিষয় আয়ত্ত করতে পারছে। এই প্রযুক্তিগত উপাদানের ফলে এখন যেকোনো মানুষ যেকোনো সময় যেকোনো স্থান থেকে শিক্ষা লাভ করতে পারে। বাংলাদেশে বসেও এখন একজন শিক্ষার্থী চাইলে যুক্তরাষ্ট্রের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে। প্রযুক্তিগত পরিবর্তনের ফলে একজন শিক্ষার্থী তার শিক্ষককে মুখোমুখি না দেখেও ই-মেইল, চ্যাট, ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে পাঠগ্রহণ করতে পারে। অনলাইনে শিক্ষক তার শিক্ষার্থীর পরীক্ষা গ্রহণ ও মূল্যায়ন করে সার্টিফিকেট প্রদান করতে পারেন। এই ব্যবস্থাকে সহজভাবে Virtual Learning Environment (VLE) বলা হয়। বর্তমানে এই ধরনের শিক্ষাব্যবস্থা খুব জনপ্রিয় হয়ে উঠছে। বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম ২০১২-এ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে আবশ্যকীয় বিষয় হিসেবে মাধ্যমিক স্তরে অন্তর্ভুক্ত করা হয়েছে। উপরের আলোচনার ওপর ভিত্তি করে তাই বলা যায়, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিগত উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উক্ত পরিবর্তন শিক্ষাক্ষেত্রে কী ভূমিকা রাখছে? বিশ্লেষণ করো।

উদ্দীপক

সৈকত প্রায় দশ বছর বিদেশ থাকার পর দেশে ফিরে গ্রাম বাংলার অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় রাস্তাঘাটের ব্যাপক পরিবর্তন দেখে মুগ্ধ হন। তিনি গ্রামের প্রতিটি ঘরে বিদ্যুৎ, টেলিভিশন ও বিদ্যুৎচালিত যন্ত্রপাতি দ্বারা কৃষিকাজে ব্যাপক পরিবর্তন সাধিত হওয়ার উন্নয়ন দেখতে পান। তার মেয়ে তাকে বলে, স্কুলে এখন প্রায়ই ল্যাপটপের সহায়তায় ক্লাসে পাঠদান হয়। তিনি উপলব্ধি করলেন যে, সমাজ আগের দিনের চেয়ে অগ্রগতির দিকে ধাবিত হচ্ছে।

Dinajpur · 2018

উত্তর

মানুষের জ্ঞানের যথাযথ ব্যবহার, পরিকল্পনা ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে একটি বিশেষ অবস্থা থেকে আরেকটি বিশেষ অবস্থায় উত্তরণকে সামাজিক প্রগতি বলে।

উত্তর

বিবর্তন বলতে ধীরগতিতে ক্রমপরিবর্তনকে বোঝায়। বিবর্তন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সমাজ অধিকতর জটিল রূপ পরিগ্রহ করে। আর এই জটিল রূপ পরিগ্রহ করার কারণ হলো, অধিকতর উন্নত প্রযুক্তি দ্বারা পরিবেশকে কাজে লাগানো। তাই বলা যায়, বিবর্তন বলতে সবসময় অগ্রসরতাকে বোঝানো হয়।

উত্তর

উদ্দীপকের সৈকত গ্রামে এসে প্রযুক্তিগত সামাজিক পরিবর্তন লক্ষ করলেন। সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে প্রযুক্তিগত উপাদানের গুরুত্ব ও তাৎপর্য বিতর্কের ঊর্ধ্বে। প্রযুক্তিগত উপাদানের প্রভাবে সমগ্র বিশ্ব আজ মানুষের হাতের মুঠোয়। মানুষ আজ মুহূর্তের মধ্যেই তার কঠিন কাজগুলো অল্প সময়ের মধ্যে করছে। এমনকি মানুষ ঘরে বসেই দেশের বাইরে যোগাযোগ রক্ষা করে চলছে। এই প্রযুক্তিগত পরিবর্তনের ছোঁয়া এখন প্রতিটি ক্ষেত্রেই লক্ষ করা যাচ্ছে। বর্তমানে শিক্ষা, চিকিৎসা, কৃষি, শিল্প প্রতিটি ক্ষেত্রে এই প্রযুক্তিগত উপাদান ব্যবহার করা হচ্ছে। ফলে সমাজব্যবস্থায় যেমন আমূল পরিবর্তন সাধিত হয়েছে, তেমনি মানুষের কাজগুলো এখন সহজসাধ্য হয়েছে। উদ্দীপকের সৈকত দীর্ঘদিন পর গ্রামে ফিরে রাস্তাঘাট, অবকাঠামোর ব্যাপক পরিবর্তন দেখে মুগ্ধ হন। তিনি গ্রামের প্রতিটি ঘরে বিদ্যুৎ, টেলিভিশন দেখে আরো বিস্মিত হন। শিক্ষাক্ষেত্রেও বিভিন্ন প্রযুক্তির ব্যবহার তাকে মুগ্ধ করে। সৈকতের দেখা এই পরিবর্তনগুলো প্রযুক্তিগত উপাদানের ভূমিকার কথাই তুলে ধরে। তাই বলা যায়, সৈকত গ্রামে এসে প্রযুক্তিগত সামাজিক পরিবর্তন লক্ষ করেন।

উত্তর

প্রযুক্তিগত পরিবর্তন শিক্ষাক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে। শিক্ষার অন্যতম উদ্দেশ্য শিক্ষার্থীদের যুগোপযোগী জ্ঞান ও দক্ষতা প্রদান করে দক্ষ জনশক্তি হিসেবে কর্মজীবনের জন্য প্রস্তুত করা। আর এই দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা হয় আধুনিক প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা। বর্তমান সময়ে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির প্রয়োগের নানাবিধ প্রয়াস লক্ষ করা যায়। বিভিন্ন দেশের সরকার তাদের শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে শিক্ষা পাঠ্যক্রমে ICT অন্তর্ভুক্ত করেছে। আবার তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আকর্ষণীয় ডিজিটাল শিক্ষা উপকরণ প্রস্তুত করা হচ্ছে, যার মাধ্যমে শিক্ষার্থীরা সহজে ও আনন্দের সাথে বিবিধ বিষয় আয়ত্ত করতে পারছে। এই প্রযুক্তিগত উপাদানের ফলে এখন যেকোনো মানুষ যেকোনো সময় যেকোনো স্থান থেকে শিক্ষা লাভ করতে পারে। বাংলাদেশে বসেও এখন একজন শিক্ষার্থী চাইলে যুক্তরাষ্ট্রের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে। প্রযুক্তিগত পরিবর্তনের ফলে একজন শিক্ষার্থী তার শিক্ষককে মুখোমুখি না দেখেও ই-মেইল, চ্যাট, ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে পাঠগ্রহণ করতে পারে। অনলাইনে শিক্ষক তার শিক্ষার্থীর পরীক্ষা গ্রহণ ও মূল্যায়ন করে সার্টিফিকেট প্রদান করতে পারেন। এই ব্যবস্থাকে সহজভাবে Virtual Learning Environment (VLE) বলা হয়। বর্তমানে এই ধরনের শিক্ষাব্যবস্থা খুব জনপ্রিয় হয়ে উঠছে। বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম ২০১২-এ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে আবশ্যকীয় বিষয় হিসেবে মাধ্যমিক স্তরে অন্তর্ভুক্ত করা হয়েছে। উপরের আলোচনার ওপর ভিত্তি করে তাই বলা যায়, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিগত উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।