উদ্দীপকের গ্রামীণ জীবনযাত্রা পরিবর্তনে কোন উপাদানটির ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের গ্রামীণ জীবনযাত্রা পরিবর্তনে প্রযুক্তিগত উপাদানটি ইঙ্গিত করে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : সময়ের ব্যবধানে সামাজিক আচরণ, অনুষ্ঠান, প্রতিষ্ঠান, মূল্যবোধসহ সমগ্র সমাজ কাঠামোয় যে পরিবর্তন আসে তাই সামাজিক পরিবর্তন। প্রযুক্তির অনন্য অবদানের ফলে বর্তমানে নগরায়ন, শিল্পায়ন, ইন্টারনেট, তথ্যের অবাধ প্রবাহ, ইত্যাদির অবাধ বিস্তার দেখা যাচ্ছে। এই ধরনের উপাদানগুলো ব্যবহারের ফলে মানুষের জীবনপ্রণালী, বিশ্বাস, মূল্যবোধ সামাজিক অবস্থায় যুগান্তকারী পরিবর্তন হয়েছে। বর্তমানে প্রযুক্তি ও ইন্টারনেটের ফলে ঘরে বসে বিভিন্ন দেশের সাথে যোগাযোগ রক্ষা সম্ভব হচ্ছে। এছাড়া ও প্রযুক্তির প্রভাবে শিক্ষা, চিকিৎসা, কৃষিসহ সকল ক্ষেত্রে উন্নতি সাধিত হয়েছে। এর ফলে সমাজ ব্যবস্থায় এক আমূক পরিবর্তন সাধিত হয়েছে, যা মানুষের জীবনযাত্রাকে সহজ করে দিয়েছে। উদ্দীপকের তুষার উন্নত জাতের বীজ সার ও কীটনাশক ব্যবহার করে এ কৃষি উৎপাদন বৃদ্ধি করে একজন সফল কৃষক হিসেবে নিজেকে তুলে ধরেছেন। এটি মূলত প্রযুক্তিগত উন্নয়নের ফলেই সম্ভব হয়েছে। এছাড়াও তার উচ্চশিক্ষিত ছেলে-মেয়েরা ইন্টারনেট ও মোবাইল ব্যবহার করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সম্পর্কে এবং বিভিন্ন দেশের সংস্কৃতি ও রাষ্ট্রব্যবস্থা সম্পর্কে জানতে পারে। পাশাপাশি তারা ইন্টারনেটে মাধ্যমে দেশি-বিদেশে যোগাযোগ রক্ষা করছে। প্রযুক্তির উদ্ভাবনের ফলেই এসব করা যাচ্ছে, যা মানুষের জীবনযাত্রাকে সহজ করে দিয়েছে। এছাড়াও এই প্রযুক্তিগত উপাদান গুলো মানুষের জীবনযাত্রায়ও প্রভাব বিস্তার করছে। তাই বলা যায়, উদ্দীপকের গ্রামীণ জীবনযাত্রা পরিবর্তনে প্রযুক্তিগত উপাদানটি ইঙ্গিত করে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের গ্রামীণ জীবনযাত্রা পরিবর্তনে কোন উপাদানটির ইঙ্গিত করে? ব্…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর