সামাজিক পরিবর্তনে উক্ত উপাদানটির প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: সামাজিক পরিবর্তনে উক্ত উপাদান তথা প্রযুক্তিগত উপাদানের প্রভাব নিম্নে বিশ্লেষণ করা হলো : প্রযুক্তিগত উপাদানের ফলে বর্তমানে সমগ্র বিশ্ব মানুষের হাতের মুঠোয়। প্রযুক্তির উন্নতির ফলেই আজ মুহূর্তের মধ্যে মানুষ তার কঠিন কাজগুলো অল্প সময়ে করে দেবে ফেলছে। প্রায় সকল ক্ষেত্রেই প্র।যুক্তিগত পরিবর্তনের ছোঁয়া দেখা যাচ্ছে শিল্প উৎপাদন, চিকিৎসা পদ্ধতি, জীবনযাত্রার মানসহ প্রভৃতিতেই প্রযুক্তির প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেখা যায়। প্রযুক্তিগত বিকাশের ফলে মানুষের জীবনযাপন প্রক্রিয়া, ঐতিহ্য, বিশ্বাস, চিন্তা-ভাবনা, মূল্যবোধ, পরিবার ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানে পরিবর্তন লক্ষ্য করা যায়। এছাড়াও মানুষের আহার, আমোদ-প্রমোদ, পোশাক-পরিচ্ছদ, শিক্ষা, চিকিৎসা প্রতিটি ক্ষেত্রেই প্রযুক্তির গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। এর ফলে সামগ্রিক সমাজকাঠামোয়ই যুগান্তকারী পরিবর্তন দেখা যাচ্ছে। যেমন প্রযুক্তির কল্যাণে বর্তমানে চিকিৎসা ব্যবস্থা এত বেশি আধুনিক ও সহজতর হয়েছে যে অনেকের জটিল জটিল রোগ ও সহজে চিকিৎসার মাধ্যমে নিরাময় করা যাচ্ছে। এছাড়াও মাল্টিমিডিয়া পদ্ধতিতে পাঠদানের ফলে শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন দেখা যাচ্ছে। তাই বলা যায়, সামাজিক পরিবর্তনে প্রযুক্তিগত উপাদানের প্রভাব অনস্বীকার্য।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
সামাজিক পরিবর্তনে উক্ত উপাদানটির প্রভাব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর