উদ্দীপকে সামাজিক পরিবর্তনের কোন কারণটির কথা বলা হয়েছ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সামাজিক পরিবর্তনের প্রযুক্তিগত কারণটির কথা বলা হয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো : প্রযুক্তি হচ্ছে জ্ঞানের এমন প্রায়োগিক দিক যা মানুষের জীবনযাত্রাতে সহজ করার উদ্দেশ্যে আবিষ্কৃত ও ব্যবহৃত হয়। আর প্রযুক্তি ব্যবহারের ফলে সময়ের ব্যবধানে সামাজিক আচরণ, অনুষ্ঠান, প্রতিষ্ঠান, মূল্যবোধসহ সমগ্র সমাজ কাঠামো যে পরিবর্তন ঘটে তাকে প্রযুক্তিগত সামাজিক পরিবর্তন বলে। কম্পিউটার, মোবাইল ফো, ইন্টারনেট প্রভৃতি প্রযুক্তির কল্যাণ সমগ্র বিশ্ব আজ মানুষের হাতের মুঠোয়। গুলো যেমন যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন এনেছে তেমন মানুষের জীবন প্রণালী চিন্তাধারা ও পারস্পরিক সম্পর্কে ধারণা বদলে দিয়েছে। যেমনটি উদ্দীপকের বর্ণনায়ও লক্ষণীয়। উদ্দীপকের করে কলেজ শিক্ষক তারিক সাহেব বলেন, বর্তমান যুগে কম্পিউটার, ইন্টারনেট, ই-মেইল ব্যবহার করে ঘরে বসে যে কোনো দেশের সাথে যোগাযোগ স্থাপন করা যায়। কিন্তু এসব ব্যবহার করে ছেলেমেয়েরা গান, নাটক, সিনেমা দেখে যার কারণে সমাজে ইভটিজিং বেড়ে গেছে। বিষয়টি সমাজের ওপর প্রযুক্তি নীতিবাচক প্রভাব কে নির্দেশ করে। অর্থাৎ প্রযুক্তির নেতিবাচক প্রভাবে মূল্যবোধের অবক্ষয় ঘটেছে বলে ইভটিজিং এর মত সামাজিক সমস্যা বেড়ে গেছে। আর এটির কারণে সমাজে দিন দিন বিশৃঙ্খলা এবং নানা সমস্যা সৃষ্টি হচ্ছে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত সামাজিক পরিবর্তনের প্রযুক্তিগত ধারণাটির কথাই বলা হয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সামাজিক পরিবর্তনের কোন কারণটির কথা বলা হয়েছ? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর