শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের চিত্রটি কী তত্ত্ব নামে পরিচিত? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের চিত্রটি প্যারেটোর 'এলিট চক্রাকার তত্ত্ব' নামে পরিচিত। নিচে তা বিশ্লেষণ করা হলো : ইতালীয় সমাজতাত্ত্বিক ভিলফ্রেডো প্যারপটোর এলিট চক্রাকার তত্ত্ব সামাজিক পরিবর্তন সম্পর্কিত বিভিন্ন তত্ত্বের অন্যতম। তিনি এ তত্ত্বে একটি চক্রাকার দ্বারা অনুসরণ করে সামাজিক পরিবর্তনকে কতগুলো সামাজিক ও রাজনৈতিক প্রত্যয়ের মাধ্যমে বিশ্লেষণ করেছেন। তার মতে, সমাজের সদস্যরা শাসক এলিট এবং অশাসক এলিট দুই ভাগে বিভক্ত। শাসক এলিট তারাই যারা সমাজের শাসক ক্ষমতার অধিষ্ঠিত থাকে। অন্যদিকে অশাসকরা সমাজের শীর্ষ অবস্থানে থাকে কিন্তু তাদের হাতে শাসন ক্ষমতা থাকে না। তারা সব সময় শাসকদের পরাস্ত করে ক্ষমতায় আসতে চায়। প্যারেটো দেখিয়েছেন, একসময় শাসকের ক্ষমতা হারিয়ে ফেলে এবং অশাসক এলিট তা গ্রহণ করে। এইভাবে শাসক এলিট ও অশাসকের মধ্যে ক্ষমতার আবর্তন চলতে থাকে। আর এই ক্ষমতার আবর্তনের ফলে সমাজ কাঠামোর মধ্য পরিবর্তন সাধিত হয়। উদ্দীপকে একটি চিত্রে শাসক এলিট ও অশাসক লিটের মধ্যকার পারস্পরিক সম্পর্ক দেখানো হয়েছে। চিত্রটি প্যারেটোর এলিট চক্রাকার তত্ত্বের সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা উপরের আলোচনার সাথে উল্লেখিত চিত্রটির মিল লক্ষ্য করা যায়।

HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের চিত্রটি কী তত্ত্ব নামে পরিচিত? ব্যাখ্যা করো।

Dhaka · 2021

উত্তর

দল হচ্ছে পরস্পরের সাথে সামাজিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ ব্যক্তিবর্গের সমষ্টি।

উত্তর

বয়স বৈষম্য বলতে বয়সের কারণে কোনো বয়স-গোষ্ঠী বা তার কোনো সদস্যদের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ ও বৈষম্যমূলক আচরণকে বোঝায়। বয়স বৈষম্য হলো সামাজিক অসমতার একটি বিশেষ রূপ, যা বয়সের ভিত্তিতে সংশ্লিষ্ট জনগোষ্ঠীকে প্রদর্শন করা হয়। সমাজের শিশু ও প্রবীণ ব্যক্তিদের জৈবিক ও মানসিকভাবে অযোগ্য বলে মনে করা বয়স বৈষম্যের অন্যতম উদাহরণ ।

উত্তর

উদ্দীপকের চিত্রটি প্যারেটোর 'এলিট চক্রাকার তত্ত্ব' নামে পরিচিত। নিচে তা বিশ্লেষণ করা হলো : ইতালীয় সমাজতাত্ত্বিক ভিলফ্রেডো প্যারপটোর এলিট চক্রাকার তত্ত্ব সামাজিক পরিবর্তন সম্পর্কিত বিভিন্ন তত্ত্বের অন্যতম। তিনি এ তত্ত্বে একটি চক্রাকার দ্বারা অনুসরণ করে সামাজিক পরিবর্তনকে কতগুলো সামাজিক ও রাজনৈতিক প্রত্যয়ের মাধ্যমে বিশ্লেষণ করেছেন। তার মতে, সমাজের সদস্যরা শাসক এলিট এবং অশাসক এলিট দুই ভাগে বিভক্ত। শাসক এলিট তারাই যারা সমাজের শাসক ক্ষমতার অধিষ্ঠিত থাকে। অন্যদিকে অশাসকরা সমাজের শীর্ষ অবস্থানে থাকে কিন্তু তাদের হাতে শাসন ক্ষমতা থাকে না। তারা সব সময় শাসকদের পরাস্ত করে ক্ষমতায় আসতে চায়। প্যারেটো দেখিয়েছেন, একসময় শাসকের ক্ষমতা হারিয়ে ফেলে এবং অশাসক এলিট তা গ্রহণ করে। এইভাবে শাসক এলিট ও অশাসকের মধ্যে ক্ষমতার আবর্তন চলতে থাকে। আর এই ক্ষমতার আবর্তনের ফলে সমাজ কাঠামোর মধ্য পরিবর্তন সাধিত হয়। উদ্দীপকে একটি চিত্রে শাসক এলিট ও অশাসক লিটের মধ্যকার পারস্পরিক সম্পর্ক দেখানো হয়েছে। চিত্রটি প্যারেটোর এলিট চক্রাকার তত্ত্বের সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা উপরের আলোচনার সাথে উল্লেখিত চিত্রটির মিল লক্ষ্য করা যায়।

উত্তর

সমাজ পরিবর্তনের ক্ষেত্রে উক্ত তত্ত্বটি অর্থাৎ প্যারোটোর এলিট চক্রাকার তত্ত্বটি যথেষ্ট কার্যকর ভূমিকা রাখে। নিচে তা বিশ্লেষণ করা হলো : প্যারেটোর তার এলিট চক্রাকার তত্ত্বকে সমাজ পরিবর্তনের তত্ত্ব বলে অভিহিত করেছেন। তার মতে, সমাজ সব সময় সংখ্যাগরিষ্ঠ শ্রেণী দ্বারা পরিচালিত হয় যাদের কতকগুলো নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে। কেবল তারাই রাষ্ট্র বা সমাজের শাসক ক্ষমতা অধিষ্ঠিত থাকতে পারে। যারা উদ্ভাবনী মন - মানসিকতা এবং সামাজিক পরিবর্তনে আগ্রহী। এ গুণগুলো হারালে তারা শাসন ক্ষমতা থেকে বিতাড়িত হয়। অভিজাত শাসক শ্রেণী যখন পরিবর্তনকে না মেনে নিয়ে রক্ষণশীলতাকে গুরুত্ব দেয় তখন অশাসক শ্রেণী পরিবর্তনকে গুরুত্ব দিয়ে সচেতন হয়ে ওঠে। এতে করে দীর্ঘদিন অশাসক এলিট হিসেবে থাকা গোষ্ঠী রক্ষনশীলতার পরিবর্তে পরিবর্তনশীল মনোভাব ধারণ করে এবং শাসক ক্ষমতা দখল করে। একইভাবে তারা যখন বিপরীত দিকে ধাবিত হয়, তখন অশাসক পরিবর্তনশীল শ্রেণি পুনরায় শাসনভার বহন করে। উদাহরণস্বরূপ বলা যায়, কোনো রাষ্ট্রের ক্ষমতাশীল রাজনৈতিক দল যখন পরিবর্তনশীলতার পরিবর্তে রক্ষণশীল বৈশিষ্ট্য ধারণ করে তখন বিরোধী দল সামাজিক পরিবর্তন নিয়ে সচেতন হয়ে ওঠে। ফলে একটি নির্দিষ্ট সময়ের পর তারা পরিবর্তন এর অঙ্গীকার নিয়ে বিরোধী দল থেকে ক্ষমতাসীন দলে পরিণত হয়। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, প্যারেটোর এলিট চক্রাকার তত্ত্বটি পরিবর্তনশীলতাকে গুরুত্ব প্রদানের মাধ্যমে সামাজিক পরিবর্তনের কার্যকর ভূমিকা পালন করে।
HSCSociology 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?

Combined · 2017

  • পরিবার
  • রাজনৈতিক সংগঠন
  • সম্প্রদায়
  • রাষ্ট্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?

Combined · 2017

  • নকশীকাঁথা
  • একতারা
  • শেষের কবিতা বই
  • রবীন্দ্র সংগীত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?

Combined · 2017

  • সমাজ
  • সম্প্রদায়
  • সংঘ
  • গোষ্ঠী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-

Dhaka · 2018

  • অর্থনৈতিক
  • পারিবারিক
  • ব্যক্তিগত
  • দেশের জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্য
iii. সমাজ স্বীকৃত নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. রহমতের মর্যাদা এখানে

Dhaka · 2018

  • আরোপিত
  • অর্জিত
  • নির্বাচিত
  • বংশভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই স্কুলে পড়াশুনা করেন। চাকরি করার ইচ্ছা থাকলেও অলক শেষ পর্যন্ত পৈতৃক পেশা বেছে নিতে বাধ্য হন। তবে রহমত ব্যবসায় করে শহরে গাড়ি বাড়ির মালিক হন।Q. অলক পৈতৃক পেশা বেছে নেওয়ার কারণ কী?

Dhaka · 2018

  • জাতিবর্ণ প্রথা
  • শ্রেণি মর্যাদা
  • সামাজিক শ্রেণি
  • সামাজিক স্থিতিশীলতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারের সকলে টেলিভিশনের এক প্রতিবেদনে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানতে পেরেছে। তাই মাদক গ্রহণ না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে বন্ধুদেরকে উৎসাহিত করে।Q. সামাজিক নিয়ন্ত্রণের উক্ত বাহন-
i. সচেতনতা বৃদ্ধি করে
ii. নিয়মতান্ত্রিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে
iii. অপরাধী হতে উদ্বুদ্ধ করেনিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?

Dhaka · 2018

  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মের পর থেকে
  • শৈশবে
  • কৈশোরে
  • যৌবনে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019

  • জন্মসূত্রে সদস্যপদ লাভ
  • একই রকম আয়
  • একই রকম সামাজিক মর্যাদা
  • একই এলাকায় বসবাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন সুপরিচিত সাহিত্যিক। তাঁর বিভিন্ন নাটক, উপন্যাসে বাঙালির অতীত, বর্তমান প্রথা-পদ্ধতি, আচার-আচরণ প্রতিফলিত হয়েছে। যুগ যুগ ধরে এগুলো আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক।Q. উক্ত বিষয়টি প্রভাব বিস্তার করে-
i. সংগীত শেখার ক্ষেত্রে
ii. অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে
iii. সামাজিক রীতিনীতির ক্ষেত্রেনিচের কোনটি সঠিক?

Dhaka, mymensingh, dinajpur, comilla, barisal, rajshahi · 2021

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?একই এলাকা ও সম মানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?পরার্থমূলক আত্মহত্যা ঘটার কারণ-সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-i. শুধু বস্তুগত ii. বিনিময়যোগ্যiii. সমাজ স্বীকৃত নউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:অলক ও রহমত ছোটবেলা থেকে গ্রামের একই উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:তমালের বাবা-মা দুজনেই শিক্ষক। পরিবারসম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি?সামাজিকীকরণ প্রক্রিয়া কখন শুরু হয়?জাতিবর্ণের বৈশিষ্ট্য হচ্ছে-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:হুমায়ুন আহমেদ আমাদের সবার নিকট একজন

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।