উদ্দীপকে সমাজবিজ্ঞানের কোন প্রত্যয়টির ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সমাজবিজ্ঞানে সামাজিক পরিবর্তন প্রত্যয়টির ইঙ্গিত পাওয়া যায়। নিচে তা বিশ্লেষণ করা হলো : যখন কোনো সমাজে কোনো গঠনমূলক প্রক্রিয়ার একটি বিশেষ সামাজিক রূপ থেকে ভিন্ন রুপ ধারণ করে তখন তাকে সামাজিক পরিবর্তন বলে। সাধারণ অর্থে সামাজিক পরিবর্তন বলতে সমাজ কাঠামোর পরিবর্তনকে বোঝায়। এ প্রক্রিয়ার মাধ্যমে সমাজের অন্তর্গত মানুষের জীবন প্রণালীতে পরিবর্তন ঘটে। উদ্দীপকে দেখা যায়, সজল সাহেব দীর্ঘদিন পর প্রবাস থেকে ফিরে তাদের গ্রামে বিভিন্ন ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করেন। তার গ্রামে বিদ্যুৎ, টেলিভিশন, বৈদ্যুতিক পাকা, মোবাইল ফোন, উন্নত পানির পাম্প, শ্যালো মেশিন ইত্যাদি প্রযুক্তির অনুপ্রবেশে মানুষের জীবনযাত্রার যুগান্তকারী পরিবর্তণ এসেছে। পূর্বোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সামাজিক পরিবর্তন প্রক্রিয়ার কারণে সমাজ কাঠামো ও মানুষের জীবন যাপনের পরিবর্তন ঘটে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকের বিষয়টি সামাজিক পরিবর্তন প্রত্যয়ের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সমাজবিজ্ঞানের কোন প্রত্যয়টির ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর