উদ্দীপকের বর্ণনায় উক্ত প্রত্যয়টির তুমি কি ধরনের পরিবর্তন লক্ষ্য করেছ, তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের বর্ণনায় আমি সামাজিক পরিবর্তনের অন্যতম ধরণ “পরিকল্পিত পরিবর্তন” লক্ষ্য করেছি। নিচে তা বিশ্লেষণ করা হলো : সামাজিক পরিবর্তন হলো সমাজ কাঠামোর অন্তর্ভুক্ত সঙ্ঘবদ্ধ মানুষের পারস্পরিক সম্পর্কের পরিবর্তন। সামাজিক পরিবর্তন দুই ভাবে হতে পারে। যথা— পরিকল্পিত ও অপরিকল্পিত। পরিকল্পিত পরিবর্তন হলো সামাজিকভাবে পরিবর্তিত তথা মানবসৃষ্ট সকল পরিবর্তন। এই পরিবর্তন কিভাবে হবে এর মাত্রা কেমন হবে তা মানুষের নিয়ন্ত্রণে থাকে। যুদ্ধ, বিদ্রোহ, নগরায়ন, শিল্পায়ন ইত্যাদি পরিকল্পিত পরিবর্তনের উদাহরণ। উদ্দীপকে দেখা যায়, যেসব সামাজিক পরিবর্তন ঘটেছে তার সবই পরিকল্পিত পরিবর্তনের অন্তর্ভুক্ত। কেননা গ্রামে বিদ্যুৎ পৌঁছানো টেলিভিশন, মোবাইল ফোন, উন্নত পানির পাম্প ব্যবহার ইত্যাদি প্রযুক্তির উদ্ভাবনের ফসল। আর উদ্ভাবিত ও প্রযুক্তির কতটা মানুষ গ্রহণ করবে এবং কিভাবে এর ব্যবহারের মাধ্যমে জীবনকে সহজতর করে তুলবে তা সম্পূর্ণভাবে মানুষের নিয়ন্ত্রণে থাকে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত সামাজিক পরিবর্তনসমূহ হলো পরিকল্পিত পরিবর্তনের কিছু উদাহরণ।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের বর্ণনায় উক্ত প্রত্যয়টির তুমি কি ধরনের পরিবর্তন লক্ষ্য করে…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর