উদ্দীপকের 'মি. X [গণিত] এর চিকিৎসার ক্ষেত্রে সামাজিক পরিবর্তনের কোন কারণটির প্রভাব পরিলক্ষিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের 'মি. X [গণিত] এর চিকিৎসার ক্ষেত্রে সামাজিক পরিবর্তনের প্রযুক্তিগত কারণটির প্রভাব পরিলক্ষিত হয়েছে। আধুনিক যান্ত্রিক ও প্রযুক্তিগত বিকাশ ও উন্নত জীবনযাপন প্রক্রিয়া, ঐতিহ্য, বিশ্বাস, চিন্তাধারা, মূল্যবোধ, পরিবার ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে পরিবর্তনের সূচনা করে। আধুনিক সভ্য সমাজ ব্যবস্থার অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গের আহার বিহার, আমোদ-প্রমোদ, পোশাক-পরিচ্ছেদ, শিক্ষা, চিকিৎসা প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার প্রভাব লক্ষ করা যায়। প্রযুক্তির কল্যাণে বর্তমানে চিকিৎসা ব্যবস্থা অনেক বেশি আধুনিক ও সহজতর হয়েছে। রোগ নির্ণয়, চিকিৎসা পদ্ধতিম সার্জারি প্রভৃতি কাজে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার দিনদিন বৃদ্ধি পাচ্ছে। উদ্দীপকে দেখা যায়, মি. X এর অপারেশন করার পূর্বে চিকিৎসক আধুনিক যন্ত্রের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করেন। এছাড়া সার্জারির সময় চিকিৎসক বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহারের মাধ্যমে তার অপারেশন সফলভাবে সম্পন্ন করেন। যা পাঠ্যবইয়ে উল্লিখিত সামাজিক পরিবর্তনের যন্ত্রিককীরণের প্রভাবকে নির্দেশ করে। পরিশেষে বলা যায় যে, মি. X এর চিকিৎসায় সামাজিক পরিবর্তনের যান্ত্রিক কারণ পরিলক্ষিত হয়েছে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের 'মি. X এর চিকিৎসার ক্ষেত্রে সামাজিক পরিবর্তনের কোন কারণট…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর