উদ্দীপকের আলোকে সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে এগিয়ে চলার প্রত্যয়টি তোমার পাঠ্যবই থেকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে এগিয়ে চলার প্রত্যয়টি বলতে এখানে প্রগতিকে নির্দেশ করা হয়েছে। সামাজিক পরিবর্তনের একটি বিশেষ ধরন হলো প্রগতি। প্রগতি শব্দটি ল্যাটিন শব্দ 'Pro-gredio [গণিত] শব্দ থেকে এসেছে। যার অর্থ হলো [গণিত] step forward বা সামনে চলা। প্রগতির মৌলিক অর্থ হচ্ছে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সামনে এগিয়ে চলা। যেমন- শিক্ষা অর্জনের ক্ষেত্রে প্রগতি। অর্থাৎ, কাঙ্ক্ষিত বা বাঞ্ছিত পরিবর্তনই প্রগতি। আবার মানুষের জ্ঞানের যথাযথ ব্যবহার এবং পরিকল্পনা ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে একটি বিশেষ অবস্থা থেকে আরেকটি বিশেষ অবস্থায় সামাজিক উত্তরণকে প্রগতি বলা যায়। সমাজতান্ত্রিক সমাজব্যবস্থায় পরিবর্তিত করা যায় তবে সেটিই হবে প্রগতি। উদ্দীপকে দেখা যায়, কলেজের নবীনবরণ অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সভাপতি নবীনদের উদ্দেশ্যে বলেন, সুশিক্ষার মাধ্যমেই জাতির ভাগ্যের ইতিবাচক পরিবর্তন সম্ভব। তোমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে হবে, তবেই উন্নয়ন সম্ভব। সভাপতির এ বক্তব্য সামাজিক পরিবর্তনের অন্যতম প্রত্যয় প্রগতিকেই বোঝানো হয়েছে। উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে, উদ্দীপকে উল্লিখিত বিষয়টি প্রগতিকেই নির্দেশ করে এবং এটি সামাজিক পরিবর্তনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্যয়।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর