উদ্দীপকের উন্নয়ন প্রত্যয়টি সমাজবিজ্ঞানের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উন্নয়ন প্রত্যয়টি সমাজবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্যয়। প্রত্যয়টি সমাজবিজ্ঞানের আলোকে ব্যাখ্যা করা হলো- বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যয় হলো উন্নয়ন। উন্নয়ন শব্দটির অর্থ হচ্ছে জন্মলগ্ন থেকে কোনো কিছুর ক্রমশ বিকাশ বা পরিপূর্ণতা লাভ। উন্নয়ন একটি বহুমুখী ধারণা যা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রভৃতি বিষয়কে একত্রীভূত করে। উন্নয়ন প্রসঙ্গে সমাজতত্ত্ববিদ টি.বি. বটোমোর (T.B. Bottomore) বলেন, সাধারণ অর্থে উন্নয়ন বলতে বোঝায় ক্রমাগত প্রসার, কোনো কিছু ক্ষুদ্র অংশের পূর্ণতার বিকাশ; বীজের মধ্যে যা নিহিত তার ক্রমোন্নতি। উন্নয়ন প্রসজো Myrdal বলেন, উন্নয়ন হচ্ছে পশ্চাৎপদ অবস্থা থেকে ক্রমশ বর্তমান, সংখ্যাবাচক এবং গুণবাচক পরিবর্তন যা ইতিবাচক রূপান্তরকে নির্দেশ করে। অতএব উন্নয়ন বলতে ইতিবাচক পরিবর্তনকে বোঝায়। উন্নয়ন হচ্ছে একটি সামাজিক পরিবর্তন প্রক্রিয়া। এ পরিবর্তন হচ্ছে মানুষের সামাজিক আকাঙ্ক্ষা। মূল্যেবোধের আলোকে সামাজিক পরিবর্তন বলতে বোঝায় বহুবিধ আন্তঃসম্পর্কের পরিবর্তনশীল প্রক্রিয়া। অর্থাৎ সমাজকাঠামো, সামাজিক প্রতিষ্ঠানসমূহ তথা সার্বিকভাবে সামাজিক সম্পর্কের পরিবর্তন। এ পরিবর্তন যখন মানুষের জীবনমান, সামাজিক সম্পর্ক, শান্তি, স্থিতিশীলতা, ব্যক্তিস্বাধীনতা ও মুক্তির প্রসারণ ঘটায় তখন তা সামাজিক উন্নয়ন হিসেবে বিবেচিত হয়। উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, উন্নয়ন সমাজবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচিত প্রত্যয় যা সমাজের ইতিবাচক পরিবর্তনকে নিদেশ করে।
HSC Sociology 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের উন্নয়ন প্রত্যয়টি সমাজবিজ্ঞানের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর