উদ্দীপকে বর্ণিত সামাজিক পরিবর্তনের কারণটি হলো ভৌগোলিক কারণ । সামাজিক পরিবর্তন বলতে সমাজকাঠামোর পরিবর্তনকে বোঝায়। ভৌগোলিক পরিবেশগত কারণ হলো সামাজিক পরিবর্তনের অন্যতম কারণ। ভৌগোলিক পরিবেশের প্রভাব মানজীবনের গুরুত্বপূর্ণ দিক নির্ণয় করে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু, বন্যা, নদী ভাঙন ইত্যাদি কারণে
মানুষ বসতবাড়ি বা ফসলের জমি হারিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের সামাজিক অবস্থানের পরিবর্তন ঘটে। অনেক ক্ষেত্রে বাস্তুহারা এসব মানুষ শহরে পাড়ি জমায় এবং বস্তিতে বসবাস শুরু করে।
উদ্দীপকে দেখা যায়, বন্যা, জলোচ্ছ্বাস ইত্যাদি কারণে সাদীপুর গ্রামটি আজ প্রায় বিপর্যস্ত। একসময়ে উন্নত জনপদ এখন মরুভূমিতে পরিণতহয়েছে। ফলে মানুষ গ্রাম ছেড়ে শহরে চলে যাচ্ছে। যা ভৌগোলিক বা প্রাকৃতিক উপাদানের প্রভাবে ঘটে থাকে। তাই বলা যায়, ভৌগোলিক কারণে উক্ত অঞ্চলে সামাজিক পরিবর্তন ঘটেছে ।